এক্সপ্লোর

এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষা: ৬৪ থেকে কমে ৫১ শতাংশ, গোটা দেশে পড়ছে মোদীর জনপ্রিয়তা

কলকাতা: প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সাড়ে তিন বছর সরকার চালিয়ে ফেলেছেন তিনি। বিজেপি নেতারা দাবি করছেন আচ্ছে দিন এসে গিয়েছে! কিন্তু, জনতা জনার্দন কী বলছে? এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস-এর সমীক্ষায় যা ইঙ্গিত মিলছে তা কিন্তু পদ্ম শিবিরের পক্ষে মোটেও সুখকর নয়! সমীক্ষকদের প্রশ্ন ছিল আচ্ছে দিন কি এসেছে? হ্যাঁ বলেছেন ৪১ শতাংশ। কিন্তু, গতবছর মে মাসের সমীক্ষাতেই এই সংখ্যাটা ছিল ৬৩ শতাংশ। অর্থাৎ, আচ্ছে দিনের বাস্তবায়নের সমর্থক ক্রমেই কমছে। এবারের সমীক্ষায় ৫০ শতাংশ বলেছেন, তাঁরা মনে করেন না আচ্ছে দিন এসেছে! অথচ গত মে মাসে এই সংখ্যাটা ছিল মাত্র ২৭ শতাংশ। অর্থাৎ, এরকম মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে যাঁরা মনে করেন, এখনও আচ্ছে দিন আসেনি। জিএসটি চালুর পর প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। যদিও এবিপি আনন্দ-লোকনীতি সিএসডিএস-এর সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, তা কিন্তু বিজেপির মাথাব্যাথা বাড়াতে পারে। সমীক্ষায় জিএসটি প্রসঙ্গে, দেশের সাতাশ শতাংশ মানুষ মনে করেন এটা সাবধানী পদক্ষেপ। আর ৪২ শতাংশের মতে খুব তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছে মোদী সরকার। তবে, দেশের ৪৮ শতাংশ মানুষ মনে করছে মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক। ৩৪ শতাংশ বলছে খারাপ। ফলস্বরূপ দেখা যাচ্ছে, নোটবাতিলের পর ২০১৭ সালের মে মাসে মোদীর জনপ্রিয়তা যেখানে ২০১৪-র থেকেও বেড়ে হয়েছিল ৪৪ শতাংশ, সেখানে জিএসটি চালু করার পর এখন জানুয়ারি মাসে তা কমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে। কিন্তু, প্রশ্ন হল তাহলে কি ব্যবসায়ী সম্প্রদায় বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে? মোদী সরকারের পারফরম্যান্স নিয়ে কৃষকদের মত কী? এবিপি আনন্দ-সিএসডিএস-লোকনীতির সমীক্ষা অনুযায়ী, কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে মোদী সরকারের জনপ্রিয়তা ক্রমেই কমছে। ২০১৮-র সমীক্ষা অনুযায়ী ৪০ শতাংশ কৃষক বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করছে। যা ২০১৭-র সমীক্ষার তুলনায় ৯ শতাংশ কম। এখন করা সমীক্ষা অনুযায়ী ৪৩ শতাংশ ব্যবসায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করছে। যা ২০১৭-র সমীক্ষার তুলনায় ৭ শতাংশ কম। উল্টোদিকে কৃষক এবং ব্যবসায়ী উভয় মহলে কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত। এখন করা সমীক্ষা অনুযায়ী ৩৩ শতাংশ কৃষক কংগ্রেসকে সমর্থন করছে। যা ২০১৭-র সমীক্ষার তুলনায় ৬ শতাংশ বেশি। এখন করা সমীক্ষা অনুযায়ী ৩৪ শতাংশ ব্যবসায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএকে সমর্থন করছে। যা ২০১৭-র সমীক্ষার তুলনায় ৯ শতাংশ বেশি। সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, আট মাসের অন্তরে একই সংস্থার করা দু’টি সমীক্ষার ফল বলছে পশ্চিমবঙ্গে দ্রুত কমছে বিজেপি এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। আর এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই লক্ষ্য করা যাচ্ছে এই প্রবণতা। এবিপি আনন্দ-সিএসডিএস-লোকনীতির যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত, গোটা দেশেই কমছে মোদী সরকারের জনপ্রিয়তা! ২০১৭ সালের মে মাসে মোদী সরকারের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন ৬৪ শতাংশ মানুষ। অসন্তুষ্ট বলেছিলেন ২৭ শতাংশ, জানিনা বলেছিলেন ৯ শতাংশ। অথচ আট মাস পর, এখন সন্তুষ্টি কমে হয়েছে ৫১ শতাংশ। অসন্তুষ্টি বেড়ে হয়েছে ৪০ শতাংশ। জানিনা বলেছেন, ৯ শতাংশ। শুধু এই নয়, ২০১৭-র সমীক্ষার তুলনায় এখন বিজেপি নেতৃত্বাধীন বড় রাজ্যগুলিতেও মোদী সরকারের জনপ্রিয়তা কমছে। ২০১৭-র সমীক্ষায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ৭১ শতাংশ মানুষ বলেছিল তারা মোদী সরকারের কাজে সন্তুষ্ট। কিন্তু, এখন করা সমীক্ষা অনুযায়ী, সেই সংখ্যাটা কমে হয়েছে ৫৫ শতাংশ। ২০১৭-র সমীক্ষায় বিজেপি শাসিত গুজরাতের ৭২ শতাংশ বাসিন্দা মোদি সরকারের কাজে সন্তুষ্ট থাকলেও, আচ মাসের মধ্যে তা কমে হয়েছে ৫৭ শতাংশ। বিজেপি শাসিত আরেক রাজ্য মধ্যপ্রদেশের ৬৮ শতাংশ মানুষ ২০১৭-য় বলেছিল তারা মোদী সরকারের কাজে সন্তুষ্ট। কিন্তু, এখন সেটা কমে হয়েছে ৫৪ শতাংশ। বিজেপি শাসিত আরেক রাজ্য মহারাষ্ট্রেও মোদী সরকারের জনপ্রিয়তা নিম্নমুখী। ২০১৭-র সমীক্ষায় পশ্চিমের এই বড় রাজ্যের ৬৩ শতাংশ মানুষ মোদী সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছিল। এখন তা কমে হয়েছে ৫৬ শতাংশ। ২০১৭-র সমীক্ষায় বিজেপি শাসিত রাজস্থানের ৮৩ শতাংশ বাসিন্দা মোদী সরকারের কাজে সন্তুষ্ট ছিল।কিন্তু, এখন তা কমে হয়েছে ৫৯ শতাংশ।

সেরা শিরোনাম

Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget