এক্সপ্লোর

নকল বাবার পর এবার টার্গেট জাল মৌলানা, আটঘাঁট বাঁধছে মুসলিম পার্সোনাল ল বোর্ড

নয়াদিল্লি: ১৪ জন জাল সাধুর তালিকা প্রকাশ করেছে সারা ভারত নির্মোহী আখড়া। এবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ঠিক করেছে, তারাও মুখোশ খুলে দেবে জাল মৌলানাদের। লখনউ ইদগার ইমাম ও পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিরা প্রসঙ্গটি তোলার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের কাছে। ঠিক হয়েছে ইসলাম ও শরিয়ত সম্পর্কে অজ্ঞ তথাকথিত মৌলানাদের নিষিদ্ধ করা হবে। অভিযোগ, ইসলামের বদনাম করছেন এঁরা। মৌলানা রশিদের অভিযোগ, এই মৌলানারা অনেক সময় টিভির বিতর্কে অংশ নিচ্ছেন। কথা বলছেন ইসলাম ও শরিয়তের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। অথচ এ ব্যাপারে তাঁদের নিজেদেরই পরিষ্কার ধারণা নেই। তাঁদের কথাবার্তায় ধন্ধে পড়ছেন মুসলমানরা, শুরু হচ্ছে অপ্রয়োজনীয় বিতর্ক। রশিদ জানিয়েছেন, তিনি প্রস্তাব দেবেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যাতে সমস্ত মৌলানার টেলিভিশন বিতর্কে যোগ দেওয়া নিষিদ্ধ করে, তারপর নিজেরা ঠিক করে বিতর্কে যোগ দেওয়ার জন্য যোগ্য প্রতিনিধি। তিন তালাক মামলায় ল বোর্ডের পরাজয়ের অন্যতম কারণ এই জাল মৌলানারা বলে মন্তব্য করেছেন তিনি। শরিয়ত না বুঝেই তাঁরা এমন সব মন্তব্য করতে থাকেন যে মামলা হাত থেকে বেরিয়ে যায়। মৌলানা, মৌলবীদের জন্য নির্দিষ্ট আইন ও নিয়মকানুন তৈরির পক্ষেও সওয়াল করেছেন তিনি। কারণ তাঁর মতে, শেরওয়ানি, ফেজ টুপি পরলে আর দাড়ি রাখলেই কেউ ধর্মগুরু হয়ে যান না, ইসলামিক আইন সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget