এক্সপ্লোর
রাজৌরির পর পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে ফের আজ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু: রাজৌরির মাঞ্জাকোটের পর পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টর। ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। সকাল সাড়ে ৮টা থেকে কৃষ্ণাঘাটি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা বাহিনী।
এর আগে ফের রবিবার রাতে জম্মুর রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। হামলায় নিহত হয় বিএসএফ জওয়ানের হেড কন্সটেবল রাই সিংহ। আহত হয় আরও তিন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরা। পাক সেনার গুলিতে জখম হন বিএসএফের হেড কনস্টেবল রাই সিংহ। পরে তাঁর মৃত্যু হয়। শনিবার রাজৌরির সুন্দরবানি ও নৌসেরা সেক্টরে পাক সেনার মর্টার ও গুলিবর্ষণে আহত হয় এক বিএসএফ জওয়ান ও এক মহিলা। ৪০ বছরের রাই সিংহ, হরিয়ানার ঝাঝার জেলার বাসিন্দা। তাঁর পরিবারে রয়েছে তাঁর স্ত্রী, তিন সন্তান এবং বিধবা মা।Unprovoked ceasefire violation by Pak from 0830h on Indian Army posts along the Line of Control(LOC ) in Krishna Ghati sector,J&K. Firing on
— ANI (@ANI_news) November 21, 2016
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















