এক্সপ্লোর

টিপুর পর এবার কসাব জয়ন্তী পালন করবেন সিদ্দারামাইয়া! কটাক্ষ বিজেপি নেতার

বেঙ্গালুরু: ২৬/১১-র মুম্বই হামলায় একমাত্র জীবিত ধৃত জঙ্গি আজমল কসাবকে টেনে এনে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে আক্রমণ রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্কিল বা দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। কসাবকে দোষী সাব্যস্ত করে কয়েক বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে পুনের ইয়েরওয়াড়া জেলে। হেগড়ে এদিন টিপু সুলতানের জন্মবার্ষিকী পালনের ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, উনি টিপু জয়ন্তী পালন করেছেন, এবার সেদিন খুব বেশি দূরে নয়, যখন সিদ্দারামাইয়া কসাব জয়ন্তী পালন করতে বলবেন আপনাদের। হেগড়ে ও তাঁর দল বিজেপি কর্নাটক সরকারের উদ্যোগে মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের প্রবল বিরোধী বরাবর। তাদের দাবি, যে টিপুকে বৃটিশ-বিরোধী বলে সম্মান করা হয়, তিনি ছিলেন কট্টর হিন্দু-বিদ্বেষী, অত্যাচারী, ধর্ষণকারী। হেগড়ে আগেই চিঠি দিয়ে কর্নাটক সরকারকে বলেছিলেন, তাঁকে যেন টিপু জয়ন্তীর অনুষ্ঠানে ডাকা না হয়। কয়েক মাস বাদেই বিধানসভা ভোট কর্নাটকে। তার আগে এদিন কসাব প্রসঙ্গ তুলে সিদ্দারামাইয়াকে কটাক্ষ করায় তিনি বিতর্কে জড়াতে চলেছেন। বেলগাভিতে এক জনসভায় তিনি অভিযোগ করেন, কিট্টুর চিন্নাম্মা ফেস্টিভেলের বিরাট ঐতিহাসিক, সাংস্কৃতিক গুরুত্ব থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে ১০ নভেম্বর টিপুর জন্মবার্ষিকী পালনে মেতে উঠেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কর্নাটক বেআইনি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেও কংগ্রেস সরকারকে এজন্য কাঠগড়ায় তোলেন তিনি। হেগড়ে বলেন, বেঙ্গালুরুতেই ৯ লক্ষ বাংলাদেশি আছে। অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছে বেলগাম, বিজাপুর, হুবলি, ধরোয়ার, কিট্টুরেও। পায়ের তলায় তাকালে হয়তো দেখবেন, বোমা রাখা আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget