এক্সপ্লোর

ছুটিতে পাঁচহাজার নার্স, এই প্রথম বন্ধ এইমসের এমার্জেন্সি

নয়াদিল্লি: এইমসের ইতিহাসে এই প্রথম। বন্ধ রইল সদাব্যস্ত এমার্জেন্সি বিভাগ। সপ্তম বেতন কমিশনে মাইনে বাড়ানোর দাবিতে নার্সরা গতকাল গণছুটি নেন। ৫,৪০০ নার্সের মধ্যে কাজে আসেন মাত্র ৪০০-র মত সিনিয়র কর্মী। স্টাফ কম থাকায় গুরুতর অসুস্থদেরও ভর্তি নেওয়া হয়নি। প্রতিদিন ২০০-র বেশি সার্জারি হয় এইমসে। নার্স না থাকায় বড় ছোট কোনও অপারেশন হতে পারেনি গতকাল। হয় শুধু এমার্জেন্সি অপারেশন। সিনিয়র প্যারামেডিক্যাল স্টাফ ও ছাত্রছাত্রীদের সাহায্যে উতরে দেওয়া যায় সেগুলো। নার্সের অভাবে এইমসের ক্যাজুয়ালটি বিভাগ ও ট্রমা সেন্টারে একজন রোগীকেও কাল ভর্তি করা যায়নি। অথচ অন্যদিন মেন ক্যাজুয়ালটি বিভাগে অন্তত ৪৫০জন ভর্তি হন। এমার্জেন্সি পরিষেবার জন্য দেশের সেরা এইমসের ট্রমা সেন্টারে রোজ ভর্তি হন অন্তত ১৫০জন। কিন্তু নিরাপত্তারক্ষীরা কাল রোগীর আত্মীয়দের জানিয়ে দেন, অসুস্থকে অন্যত্র নিয়ে যেতে হবে। চিকিৎসকরা মনে করছেন, নার্সদের দাবি ন্যায্য হলেও যে পন্থায় তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তা অমানবিক। এর আগেও এ ধরনের বিক্ষোভ হয়েছে কিন্তু এমার্জেন্সি পরিষেবা কোনওভাবেই ব্যাহত হতে দেওয়া হয়নি। এমনও অসুস্থ রোগী এই পরিষেবা পেতে আসেন, চিকিৎসায় একটু দেরি হলে যাঁদের মৃত্যুও অসম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না রাখার জন্য এইমস ম্যানেজমেন্টকেও দুষেছেন তাঁরা। ধর্মঘটী নার্সরা বিকেল ৫টা থেকে কাজে যোগ দেন। প্রতিশ্রুতি দিয়েছেন, আর তাঁরা এভাবে কাজ বন্ধ রেখে আন্দোলন করবেন না। তাঁদের দাবিদাওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget