এক্সপ্লোর

দেউলিয়া ঘোষণার আবেদন করল টেলিকম সংস্থা এয়ারসেল

নয়াদিল্লি: নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করল টেলিকম অপারেটর এয়ারসেল। মূলত, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ঋণের বোঝা ও ক্ষতির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে দেশের অন্যতম এই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা।

এদিন এক বিবৃতি জারি করে সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন সংস্থার প্রবেশের ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে পড়েছিল। এর সঙ্গে, আইনি এবং নিয়ন্ত্রকের বিধিনিষেধ, ঋণের বোঝা ক্রমশ বৃদ্ধি এবং সর্বোপরি ক্রমবর্ধমান ক্ষতির ফলে সংস্থার ব্যবসা ও ভাবমূর্তি মার খেয়েছে।

এয়ারসেল আরও জানিয়েছে, তাদের তিনটি বিভাগ—যথাক্রমে এয়ারসেল সেলুলার, ডিশনেট ওয়্যারলেস এবং এয়ারসেল লিমিটেডকে দেউলিয়া ঘোষণা করতে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন জানিয়েছে বোর্ড অফ ডিরেক্টর্স।

সূত্রের খবর, মুম্বইয়ের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। সংস্থার দাবি, তাদের ওয়্যারলেস বিভাগকে অন্য অপারেটরের সঙ্গে যুক্ত করার চেষ্টাও বিফলে গিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে সেই ব্যবসাও স্থগিত হয়ে গিয়েছে।

এয়ারসেল জানিয়েছে, সংস্থাকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন  সত্ত্বাধিকারী এবং বিনিয়োগকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। শেয়ারহোল্ডারদের সঙ্গেও বসা হয়। চেষ্টা করা হয় ঋণের বোঝা থেকে কোনও ভাবে মুক্তি পাওয়া যায় কি না।

সংস্থার দাবি, ঐকমত্যে না পৌঁছনোয় তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি হয়ে ওঠেনি। ফলে, অবধারিতভাবে, দেউলিয়া ঘোষণা ছাড়া আরও কোনও উপায় ছিল না। যদিও এয়ারসেল জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া সংস্থাকে বেচার জন্য করা হচ্ছে না। বরং, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সেরা সম্ভাব্য রাস্তা খোঁজা। যাতে, ভেন্ডর থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর ও কর্মীরা নিরাপদ থাকেন।

একইসঙ্গে, এই কঠিন সময়েও, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন টেলিকম পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছে এয়ারসেল। তাদের আহ্বান, এই কঠিন সময়ে সকলে যেন সংস্থার পাশে দাঁড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget