এক্সপ্লোর

হতে পারে জঙ্গি হামলা, সব বিমানবন্দরে হাই অ্যালার্ট

নয়াদিল্লি: নতুন বছর আর বড়দিনের এই সময়টায় হাই অ্যালার্ট জারি করা হল বিমানবন্দরগুলিতে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস সবকটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিসিএএস বলেছে, বছর শেষের উৎসবের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও একাধিকবার এ সময়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি সংগঠনগুলি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, তারা ভারতে হামলা চালাতে চায়। ২০১৭ জুড়ে আইএসআইএসের কাজকর্মে অনুপ্রাণিত বহু লোক ব্যক্তিগত চেষ্টায় নানা দেশে বারবার জঙ্গি হামলা চালিয়েছে, আত্মঘাতী বিস্ফোরণ, নির্বিচারে গুলি থেকে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়া- কিছুই বাদ যায়নি। অতএব বছর শেষ ও নতুন বছর শুরুর এই সময়টায় সর্বোচ্চ পর্যায়ের নজরদারি চালানো হোক প্রতিটি বিমানবন্দরে। নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে বিসিএএস। সেগুলি হল, টার্মিনাল বিল্ডিং, এয়ারসাইড, সমস্ত কর্মব্যস্ত এলাকা ও বিমানবন্দরের অন্যান্য এলাকায় মানুষের যাতায়াতে তীক্ষ্ণ নজরদারি চালাতে হবে। গাড়ি বোমা হামলা ঠেকাতে কার পার্কিং এলাকায় যাবতীয় গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে। যাত্রী, কর্মী ও অন্যান্যদের ওপর চালাতে হবে নজরদারি। টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার মুখে যখনতখন পরীক্ষা চালাতে হবে বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড দিয়ে। সিসিটিভির নজরদারি যেমন চলবে, তেমনই চলবে সাধারণ নজরদারি। জিনিসপত্র, ভারী মালপত্র, ক্যাটারিং, চিঠিপত্র- সব কিছুর দিকে নজর রাখতে হবে, দেখতে হবে সেগুলি যেন সুরক্ষিত থাকে। পাশাপাশি কারও ব্যবহারে কোনও অস্বাভাবিকতা দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget