এক্সপ্লোর

অখিলেশকে বিপথে চালিত করা হয়েছে: মুলায়ম-পত্নী সাধনা

লখনউ: যাদব পরিবারের অন্তর্কলহ নিয়ে প্রথমবার মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা যাদব। তাঁর দাবি, অখিলেশ যাদবকে ভুল পথে চালনা করা হয়েছে।

মঙ্গলবার, সাংবাদিকদের তিনি বলেন, আমি কখনও ভাবিনি যে, অখিলেশ নেতাজির (মুলায়মকে এই নামেই ডাকেন তাঁর অনুগামীরা) থেকে পৃথক হবেন। সেটাও, নেতাজি জীবিত অবস্থায়।

তিনি যোগ করেন, আমি জানি না, কী করে অখিলেশ এটা করল, তবে ও এখনও বাবাকে ভালবাসে। আমার মনে হয় ওকে বিপথে চালিত করা হয়েছে। শুধু মুলায়ম নন, তাঁর ভাই শিবপাল সম্পর্কেও বলেন সাধনা। জানান, ওকে মিথ্যে অপমান করা হল। ওর কোনও ভুলই ছিল না।

এদিন মুলায়ম-পত্নী স্বীকার করে নেন, নির্বাচনের আগে দলে বিভাজন হওয়ায় তা ভোটে প্রভাব ফেলবে। তিনি বলেন, ভুল সময়ে (অন্তর্কলহ) হল। ভোটের ফলাফলে এর প্রভাব পড়বে।

নির্বাচনে সমাজবাদী পার্টির ক্ষমতায় ফেরা ও অখিলেশের পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দেখা যাক ১১ তারিখ কী হয়। ভোটাররা কী সিদ্ধান্ত নিয়েছেন, তা সেদিনই জানা যাবে।

প্রসঙ্গত, সাধনা হলেন অখিলেশের সৎ-মা। মুখ্যমন্ত্রীর জন্মদাত্রীর নাম মালতী দেবী। সাধনার নিজের ছেলের নাম প্রতীক। সাধনা জানান, তাঁর আশা, প্রতীক একদিন রাজ্যসভার সাংসদ হবে। বলেন, আশা করি ও একদিন বিষয়ের গুরুত্ব বুঝে রাজনীতিতে আসবে।

পরিবারে নিজের ভূমিকা নিয়া সাধনা জানান, তাঁর দায়িত্ব ছিল পরিবারকে আগলে রাখা। বলেন, আমি গোটা পরিবারকে এক করতে চেয়েছি। তাই করে গিয়েছি। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই জানিয়ে সাধনা যোগ করেন, তিনি সমাজসেবাতেই মনোনিবেশ করতে চান।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget