এক্সপ্লোর

পূর্ব দিল্লি থেকে গ্রেফতার সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি, এসেছিল রোহিঙ্গাদের ট্রেনিং দিতে?

নয়াদিল্লি: পূর্ব দিল্লি থেকে ধরা পড়ল এক সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে সুমান হক নামে ২৭ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গতকাল বিকাশ মার্গ অঞ্চল থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সোমবার তাকে আদালতে পেশ করা হলে ধৃতকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুবকদের নিয়োগের ব্লুপ্রিন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিতে চায় দিল্লি পুলিশ।

[embed]https://twitter.com/ANI/status/909726521203482625[/embed] একটি সূত্রের দাবি, দিল্লি পুলিশের স্পেশাল সেলের খবর, বাংলাদেশি-ব্রিটিশ সুমান চার বছর হল আল কায়েদার সদস্য। ইতিমধ্যে সে বাংলাদেশে রোহিঙ্গা মুসলিমদের মগজ ধোলাই করেছে। এবার ভারতেও এসেছে একই উদ্দেশ্যে, এ দেশে বসবাসকারী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিতে, তাদের মধ্য়ে মৌলবাদী চিন্তাভাবনা ছড়াতে, যাতে তারা মায়ানমার সেনার সঙ্গে লড়তে পারে। সে নিজে এক দক্ষ হ্যাকার, অস্ত্রশস্ত্র চালানোর ট্রেনিং নিয়েছে। ঘটনাচক্রে আজই সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে আইএসআই, আইসিস-এর সম্পর্ক আছে, ভারতের নিরাপত্তার সামনে তারা বড় চ্যালেঞ্জ, ফলে তাদের ভারতে থাকার অধিকার নেই বলে জানিয়ে দিয়েছে। সুমানের কাছ থেকে একটি পিস্তল, চারটি কার্তুজ, একটি ল্যাপটপ, বিদেশি ব্যাঙ্কনোট পাওয়া গিয়েছে। তার কাছে বিহারের কিষানগঞ্জের একটি ভোটার পরিচয়পত্রও মিলেছে। দিল্লি পুলিশের দাবি, সুমানের আসল নাম সামি উর রহমান। বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে। দক্ষিণ আফ্রিকা, সিরিয়া ঘুরে তারপর ঢুকেছে আল কায়েদায়।

এর আগে, গতমাসে দুটি পৃথক মামলায় ২ সন্দেহভাজন আল-কায়দা জঙ্গিকে পাকড়াও করে দিল্লি পুলিশ। গত ৯ অগাস্ট, সৌদি আরব থেকে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরতেই সঈদ মহম্মদ জিশান আলি নামে ২৯ বছরের সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে স্পেশাল সেল।

তার আগে, গত ১ অগাস্ট, পশ্চিমবঙ্গ পুলিশের থেকে খবর পেয়ে ২৫ বছরের সন্দেহভাজন জঙ্গি রাজা-উল-আহমেদকে গ্রেফতার করা হয়।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget