এক্সপ্লোর

অমরকে রাজ্যসভার প্রার্থী করে দলে ফেরাচ্ছে সপা

লখনউ: ফের সমাজবাদী পার্টি (সপা)-তে ‘স্বমহিমায়’ ফিরছেন বহিষ্কৃত নেতা অমর সিংহ? একদা পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদবের ঘনিষ্ঠ অরমকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করল সপা। একইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কুশওয়াহা নেতা বেণীপ্রসাদ ভার্মাও কংগ্রেস ছেড়ে দলে ফেরার পুরস্কার পাচ্ছেন। তাঁকেও রাজ্যসভার ভোটে সপা প্রার্থী করা হচ্ছে। অমর ও বেণীপ্রসাদকে সর্বসম্মতভাবে দলের রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে বলে সপা সূত্রে জানানো হয়েছে। যদিও অমর এখনও আনুষ্ঠানিকভাবে দলে ফেরেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে সপা নেতা শিবপাল সিংহ বলেছেন, এ ব্যাপারে নেতাজী (মুলাময়) এবং অমরই সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, ২০১০-এর ফেব্রুয়ারিতে অমর ও বলিউড অভিনেত্রী জয়াপ্রদাকে দল থেকে বহিষ্কার করে সপা। তাঁরা নতুন দল রাষ্ট্রীয় লোকমঞ্চ গঠন করেন এবং ২০১২-র উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থী দেন। যদিও তাঁদের দল কোনও সাফল্যই পায়নি। অমর পরে আরএলডি-তে যোগ দেন এবং ২০১৪-র লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান তিনি। অন্যদিকে, বেণীপ্রসাদও দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সম্প্রতি ফের সপা-তে ফিরে এসেছেন। তাঁদের রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে দলের মধ্যে কোনওরকম মতভেদের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মুলায়মের ভাই তথা উত্তরপ্রদেশের মন্ত্রী শিবপাল সিংহ। তিনি বলেছেন, সপার সংসদীয় বোর্ড রাজ্যসভার নির্বাচনে সাত প্রার্থীর নাম সর্বসম্মতভাবে চূড়ান্ত করেছে। এ বিষয়ে দলে কোনও মতপার্থক্য নেই। কারণ, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে মুলায়মকে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget