এক্সপ্লোর

কার্ফু পরিস্থিতিতে উপত্যকায় ফিরতে না পারা পঞ্জাবের ১২৫ কাশ্মীরি পড়ুয়াকে ইদে মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ অমরিন্দরের

ব্যস্ত রাজনৈতিক, প্রশাসনিক কর্মসূচির কারণ দীর্ঘকাল তিনি কাশ্মীর যেতে পারেননি বলে জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাদের বলেন, উপত্যকা তাঁর কাছে দ্বিতীয় ঘর। তাদের সঙ্গে ইদের খুশি ভাগ করে নেওয়াই তাঁর উদ্দেশ্য বলে জানান অমরিন্দর।

চন্ডীগড়: কাশ্মীর উপত্যকায় কার্ফু পরিস্থিতি থাকায় ঘরে ফিরতে না পারা কাশ্মীরি পড়ুয়াদের সোমবার পঞ্জাব ভবনে ইদের ভোজ করালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কেন্দ্রের মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা রদ করার পর থেকে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি থমথমে। গত কয়েকদিন ধরে সেখানে যাতায়াতে বিধিনিষেধ বহাল রয়েছে। সেনা, পুলিশে ছয়লাপ গোটা উপত্যকা। ইন্টারনেট, মোবাইল, ল্যান্ডলাইন ফোন পরিষেবাও মোটের ওপর বন্ধ। পঞ্জাবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠরত কাশ্মীরি ছাত্রদের ইদের দিন নিজেদের বাড়ি থেকে অনেক দূরেই কাটাতে হয়েছে। এই অবস্থায় তাদের পঞ্জাব ভবনে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানান অমরিন্দর। প্রায় ১২৫ কাশ্মীরি পড়ুয়া যায়। সেখানে থাকতে পেরে তাদের খুব ভাল লেগেছে বলে জানিয়েছে কাশ্মীরি পড়ুয়ারা। পঞ্জাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে বলে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তোমাদের পরিবারের বিকল্প হতে পারব না। তবে আশা করি তোমরা আমাদের নিজেদের পরিবারেরই বলে মনে করবে। ব্যস্ত রাজনৈতিক, প্রশাসনিক কর্মসূচির কারণ দীর্ঘকাল তিনি কাশ্মীর যেতে পারেননি বলে জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাদের বলেন, উপত্যকা তাঁর কাছে দ্বিতীয় ঘর। তাদের সঙ্গে ইদের খুশি ভাগ করে নেওয়াই তাঁর উদ্দেশ্য বলে জানান অমরিন্দর। তিনি নিশ্চিত যে, কাশ্মীরে তাদের বাড়ির লোকজনও নিরাপদে আছেন, শীঘ্রই তারা তাদের সঙ্গে দেখা করতে পারবে বলেও ওই পড়ুয়াদের জানান তিনি। মুখ্যমন্ত্রীর আতিথ্যে আপ্লুত পড়ুয়ারাও বলে, তারাও পঞ্জাবকে দ্বিতীয় বাড়ি বলে ভাবে, সেখানে সবসময়, এমনকী পুলওয়ামা সন্ত্রাসের পরও তারা নিজেদের নিরাপদ মনে করে। একজন বলে, আমরা দেখেছি, পঞ্জাবীরা বড় মনের মানুষ হয়। আরেকজন বলে, এখানে এসে পরিবারের কথাই মনে পড়ছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget