এক্সপ্লোর

জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, অন্ধকারের মধ্যেও বাস চালিয়ে ৫০ পুণ্যার্থীকে বাঁচিয়েছেন সেলিম, ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

শ্রীনগর:  সোমবার রাতে অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত, যদি না ওই অবস্থায় বাস চালিয়ে যেতেন বাস চালক। কার্যত, তাঁর উপস্থিত বুদ্ধিতেই প্রাণে বেঁচে গিয়েছেন বাসে থাকা আরও ৫০ পুণ্যার্থী। সূত্রের দাবি, তিন দিকে থেকে ঘিরে ফেলে বাসটির ওপর হামলা চালায় জঙ্গিরা। সেই সময় বাস না থামিয়ে, কম দৃশ্যমান্যতার মধ্যে কোনওক্রমে বাসটি চালিয়ে নিয়ে যান চালক সেলিম গফুর। যদিও এই সাহসিকতা সত্ত্বেও শেষরক্ষা হয়নি,  প্রাণ হারিয়েছেন পাঁচ মহিলা সহ এক ব্যক্তি। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সেলিমের ভাই জাভেদ বলেন, বাসটি লক্ষ্য করে জঙ্গিরা যখন এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে, তখন তাঁর ভাই বলেন, যেকোনও অবস্থাতেই বাস না থামিয়ে চালিয়ে যাবেন তিনি। সেই সময় চারিদিকে স্পষ্ট করে কিছু দেখাও যাচ্ছিল না। তবে নিরাপদ স্থানে এসে তবেই বাস থামান সেলিম। এরপরই বিভিন্ন জায়গায় ফোন করে হামলার ঘটনার কথা জানান সেলিম। জাভেদের দাবি সমর্থন করেছেন, বাসে থাকা অপর এক পুণ্যার্থীও। তাঁরও দাবি, চালকের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জন্যেই বাসের অন্য যাত্রীরা প্রাণে বেঁচেছেন। নিজের প্রাণের তোয়াক্কা না করে যেভাবে সেলিম যাত্রীদের বাঁচিয়েছেন, তার স্বীকৃতি দিচ্ছে জম্মু ও কাশ্মীর সরকার। তারা ও শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড তাঁকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে। রাজ্য সরকার তাঁকে সাহসিকতার বিরল নজির গড়ায় ৩ লক্ষ টাকা দেবে, বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিজের ক্ষমতাবলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন রাজ্যপাল এন এন ভোরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget