এক্সপ্লোর

উত্তরপ্রদেশ, রাজস্থানে মৃত শতাধিক, ৪৮ ঘণ্টার মধ্যে ফের আছড়ে পড়তে পারে ধুলিঝড়

জয়পুর: প্রবল ধুলিঝড়ে উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি। দু’টি রাজ্য মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০৮ জন। উত্তরপ্রদেশে মৃত ৭০ জন, রাজস্থানে ৩৮ জন। উত্তরপ্রদেশে আহত হয়েছেন অন্তত ৮৩ জন। রাজস্থানে আহত অন্তত ১০০ জন। উত্তরাখণ্ড, পঞ্জাব, মধ্যপ্রদেশ থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের আগরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাজমহলের শহরে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত। এছাড়া বিজনৌর, বরেলি, সহারানপুর, পিলভিট, ফিরোজাবাদ, চিত্রকূট, মুজফফরনগর, রায়বরেলি ও উন্নাওয়েও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রাজস্থানের ঢোলপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ভরতপুর, আলোয়ার, ঝুনঝুন জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। পঞ্জাবেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিতে দানা মান্ডিতে রাখা কৃষকদের গম নষ্ট হয়ে গিয়েছে। কারণ, ফসল ঢাকা দেওয়ার মতো জিনিসপত্র কৃষকদের কাছে ছিল না। কৃষকরা সরকারের কাছে ক্ষতিপূরণ ও ফসল সুরক্ষার সরঞ্জামের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। সেই সঙ্গে মান্ডিগুলি থেকে তাঁরা ফসল সরিয়ে নিয়ে যেতেও চাইছেন। এরই মধ্যে ফের উত্তরপ্রদেশ ও রাজস্থানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের ধুলিঝড় আছড়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া দফতরের বিজ্ঞানী হিমাংশু শর্মা। তিনি বলেছেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজস্থানে হাওয়ার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ফের ধুলিঝড় হতে পারে।এর ফলে উত্তরপ্রদেশ ও রাজস্থান সীমান্তবর্তী অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে করৌলি ও ধোলপুর অঞ্চলে ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি।’ উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, রাজস্থানের বিভিন্ন অংশে হাওয়ার চাপ বাড়ছে। এর ফলেই ঝড় হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিকানের, আলোয়ার, ভরতপুর, ঢোলপুর, করৌলি, সোয়াই মাধোপুর, সিকার, শ্রীগঙ্গানগর ও জয়সলমীরে ধুলিঝড়, বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget