এক্সপ্লোর

সেনা জীপের সামনে বাঁধা ব্যক্তি: বিতর্কের মধ্যেই ডোভাল-রাওয়াত বৈঠক

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সেনাপ্রধান বিপিন রাওয়াত।

উপত্যকার আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে গিয়েছিলেন রাওয়াত। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে সাক্ষাত করেন। তারপর ফিরেই নিজের বাসভবনে তিনি ডোভালের সঙ্গে ওই জরুরি বৈঠকে বসেছিলেন সেনাধ্যক্ষ।

সম্প্রতি, শ্রীনগর লোকসভা উপনির্বাচনের দিন জম্মু ও কাশ্মীরে একটি ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাথর-ছোঁড়ার মোকাবিলা করতে জীপের সামনে এক ব্যক্তিকে বেঁধে তাঁকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করেছে বাহিনী।

সেনা জীপের সামনে বাঁধা ব্যক্তি: বিতর্কের মধ্যেই ডোভাল-রাওয়াত বৈঠক

বাহিনীর এই কাজের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এরপরই, প্রশাসন ও সেনা দুজনই এই ঘটনার পৃথক তদন্তের নির্দেশ দেয়। জানা গিয়েছে, ওই ঘটনার সঙ্গে জড়িত জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেহবুবা মুফতিকে দেন রাওয়াত।

সূত্রের মতে, সেনা আধিকারিকরা তদন্ত দলকে জানিয়েছে, তাঁদের কাছে খবর পৌঁছয় যে, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ ও স্থানীয় পুলিশের একটি দল বাডগামের একটি বুথে মোতায়েন ছিল। অভিযোগ, সেখানে বিক্ষোভকারীরা ওই জওয়ানদের লক্ষ্য করে ক্রমাগত পাথর-বৃষ্টি করছিল।

ঘটনাস্থলে পৌঁছয় সেনার একটি দল। বিক্ষোভকারীদের হাত থেকে আইটিবিপি জওয়ানদের রক্ষ করতে সেনা জওয়ানরা ৩৬ বছর বয়সী ফারুখকে জীপের সামনে বেঁধে দেয়। ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল।

এর আগে, আরেকটি ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখানো হয়, কয়েকজন বিক্ষোভকারী এক জওয়ানকে চড়-লাথি মারছে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget