এক্সপ্লোর

প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইক, হুঁশিয়ারি সেনাপ্রধান রাওয়াতের

নয়দিল্লি:  প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে আরও একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের নব নিযুক্ত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি ওই সাক্ষাত্কারে বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে তত্পর ভারত। সেইজন্য যেকোনও রকমের কঠোর পদক্ষেপ নিতেই প্রস্তুত নয়াদিল্লি, আর সেটা সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে। প্রসঙ্গত, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো মুছে দিতে বদ্ধপরিকর ভারত। গত সপ্তাহেই ২৭ তম সেনাপ্রধান হিসেবে শপথগ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত। ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাওয়াতের। তিনি আরও বলেন, জঙ্গিরা যদি বারংবার নিয়ন্ত্রণ রেখা ভেঙে সীমান্তের এপ্রান্তে ঢুকে শান্তি বিঘ্নিত করা চেষ্টা করে, তাহলে কঠিন পদক্ষেপ নিতে দু বার ভাববে না ভারত। ওই সাক্ষাৎকারে নতুন সেনাপ্রধান বলেন, পাকিস্তানের থেকে মদত পেয়ে জঙ্গিরা ক্রমাগতই এদেশে ঢুকে চলেছে, বিঘ্নিত করছে এখানকার শান্তি-শৃঙ্খলা। তাই ভারতকেও এ বার একটু অন্য ভাবে ভাবতে হচ্ছে। এই অন্য ভাবে ভাবাটা কী, সেটাও খুব ভাল ভাবে বুঝিয়ে দিয়েছেন সেনাপ্রধান। তিনি জানান, গত বছরের সার্জিক্যাল ট্রাইকটা যথেষ্ট চিন্তা-ভাবনা করেই নেওয়া হয়েছিল। এরজন্যে ভারতের তরফে যথেষ্ট প্রস্তুতিও নেওয়া হয়েছিল। রাওয়াত জানান, সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়েছিল মধ্যরাতে, এরপর নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সাতটি জঙ্গি ঘাঁটি ছিল সেগুনো নির্মূল করার জন্যে এগোয় ভারতীয় সেনা বাহিনী। নিয়ন্ত্রণ রেখা থেকে দু কিলোমিটার দূরত্বে ছিল সেই জঙ্গি ঘাঁটিগুলো। সেখানে প্রবেশ করে বহু জঙ্গি এবং তাদের গাইডদের মেরে সূর্যোদয়ের আগে ফের এপ্রান্তে ফিরে আসে সেনা জওয়ানরা। এবং সেদিনের অপারেশনটা ড্রোন দিয়ে অন-ক্যামেরা রেকর্ডও করা হয়েছিল। এছাড়া সীমান্তের এপ্রান্ত থেকে ক্রমাগত নজরদারিও চালানো হয়েছিল। ওই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছিল জঙ্গিদের মদত দেওয়াটা কোনও ভাবেই বরদাস্ত করবে না নয়াদিল্লি, সাক্ষাত্কারে জানান রাওয়াত। তাই জঙ্গিদের মদত দিলে আরও একাধাকিবার সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে পাকিস্তানের ওপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget