এক্সপ্লোর

জঙ্গিদের আড়াল করতে যারা পাথর ছোঁড়ে, তারা জঙ্গি বলেই গণ্য হবে: হুঁশিয়ারি সেনা প্রধানের

নয়াদিল্লি: কাশ্মীরে যারা জঙ্গিদের আড়াল করতে পাথর ছুঁড়ছে, তাদেরও জঙ্গিদের সহযোগী হিসেবেই গণ্য করবে সেনা। প্রয়োজনে তাদের ওপরেও গুলি চালানো হবে। দ্ব্যর্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। মঙ্গলবার উপত্যকায় জঙ্গিবিরোধী অপারেশনে মেজর সতীশ দাহিয়া সহ ৪ সেনা কর্মীর মৃত্যু হয়। সেনা প্রধান তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসেন তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে। পরে সেনা প্রধান রাওয়াত বান্দিপোরা ও হান্দওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষ সম্পর্কে প্রধানমন্ত্রীকে ওয়াকিবহাল করেন। পরে সেনা প্রধান বলেন, যারা জঙ্গি বিরোধী অপারেশনের সময় সেনার কাজে সমর্থনের বদলে বাধা তৈরি করে, তাদেরও জঙ্গিদের সহযোগী হিসেবেই গণ্য করা হবে। যারা আইএসআইএস ও পাকিস্তানি পতাকা নাড়ায়, তাদের দেশ বিরোধী হিসেবে ধরবে সেনা। সন্ত্রাসদমনে কেউ বা কারা বাধা সৃষ্টি করলে তাদের ওপরেও গুলি চালাতে সেনা দ্বিধা করবে না। জঙ্গি পান্ডা বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় দীর্ঘ কয়েক মাস ধরে টানা অশান্তি হয়। সেনা ও নিরাপত্তা রক্ষীদের ওপর দিনের পর দিন পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখায় বিচ্ছিন্নতাবাদীরা। নোট বাতিলের পর আচমকা ছেদ পড়ে ওই বিক্ষোভে। কিন্তু কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, যখনই নিরাপত্তারক্ষীরা জঙ্গি বিরোধী অপারেশনে নামছেন, তখনই কোথা থেকে একদল লোক মাটি ফুঁড়ে উঠে এসে পাথর ছুঁড়ে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিককালেও দেখা গেছে একই ঘটনা। ফলে অনেক সময় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়েছে জঙ্গিরা। উল্টোদিকে নিরাপত্তারক্ষীরা প্রাণ হারিয়েছেন। এমনকী মঙ্গলবার সেনা-জঙ্গি সংঘর্ষের সময়েও বিক্ষোভকারীদের পাথর ছুঁড়ে বাধাদানের ফলেই এক মেজর সহ চার চারজন সেনাকর্মীর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে। সেনা জানাচ্ছে, এর পিছনে সীমান্তের ওপার থেকে সুনির্দিষ্ট নীতি নেওয়া হয়েছে বলে তাদের ধারণা। তা হল, জঙ্গি বিরোধী অপারেশনের সময় পাথর ছোঁড়া যুবকদের দিয়ে নিরাপত্তারক্ষীদের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে, যাতে জঙ্গিরা তার সুযোগ নিতে পারে। ফলে সেনাও তাদের অপারেশনের পদ্ধতি পর্যালোচনা করছে। বিপজ্জনক ও ততটা বিপজ্জনক নয়, এমন অস্ত্র ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করা যেমন রয়েছে, তেমনই ভাবা হচ্ছে, ওই জনতার পান্ডাদের টার্গেট করার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget