এক্সপ্লোর

পাক হামলার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে আধিকারিকদের সবুজ সংকেত দিল সেনা

নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের যখন তখন যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে তাদের বিরুদ্ধে প্রয়োজনমত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় সেনা কম্যান্ডিং অফিসারদের সবুজ সংকেত দিল। এ ব্যাপারে তাঁদের ‘যথেষ্ট স্বাধীনতা’ দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। উরি হামলার জবাবে ২০১৬-র সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে সেনা। সেই পদক্ষেপে মানসিকভাবে সেনা অনেকটাই শক্তপোক্ত জায়গায় পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। তাই আগামী গ্রীষ্মে পাকিস্তান যাতে তাদের সন্ত্রাসবাদের লঞ্চ প্যাডগুলিকে আবার সক্রিয় করতে না পারে তাই স্থানীয় কম্যান্ডারদের দরকারমত ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। উধমপুরের নর্দার্ন কম্যান্ডের কাছে খবর, ৩৭৫-৪০০ জঙ্গি নিয়ন্ত্রণরেখার ওপারে অপেক্ষা করছে, তারা অনুপ্রবেশের জন্য তৈরি। যেহেতু এবার কাশ্মীরে সর্বাপেক্ষা কম তুষারপাত হয়েছে, তাই খুব শিগগিরই নিয়ন্ত্রণরেখা টপকে জঙ্গিদের এপারে পাঠানোর কাজ শুরু করতে পারে পাকিস্তান। রেডিওয় পাক সেনার কথাবার্তা ও কবর সংক্রান্ত আলোচনা শুনে মনে করা হচ্ছে, গত বছর নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার হাতে মারা পড়েছে ১৩৮ জন পাক সেনা, ১৫৬ জন আহত হয়েছে। এ বছর এখনও পর্যন্ত ২০ জন পাক সেনা খতম হয়েছে, আহতের সংখ্যা ৭। উল্টোদিকে পাক গুলিবর্ষণে শহিদ হয়েছেন ৯ জন ভারতীয় সেনা। গত বছর সংখ্যাটা ছিল ৩২। জানা গিয়েছে, পাকিস্তানকে সমঝে দিতে নানা ধরনের পদক্ষেপ করছে  ভারতীয় সেনা, সেটা কখনও টানা গুলি বর্ষণ, কখনও শাস্তিমূলক গুলি বর্ষণ, কখনও হানাদারি আবার কখনও গেরিলা যুদ্ধ। জানা গিয়েছে, ভারতীয় সেনার এ ধরনের পদক্ষেপে রীতিমত শঙ্কিত পাকিস্তান। নিজেদের ছাউনি ও নাগরিকদের প্রতি প্রায় ৩৬টি লাল সঙ্কেত জারি করেছে তারা। ভারতীয় ডেপুটি হাই কমিসনার জে পি সিংহকে ডেকে পাঠিয়ে তারা অভিযোগ করেছে, বাত্তাল সেক্টরে ভারত অকারণে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget