এক্সপ্লোর

বাড়ছে এনডিএ-তে ফেরার জল্পনা, পদ্মে রঙ করলেন নীতীশ কুমার

পটনা: পটনা বইমেলার উদ্বোধনে গিয়ে একটি পদ্মফুলে রঙ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিভিন্ন মহল প্রশ্ন করতে শুরু করেছে, এর মাধ্যমে কি এনডিএ-তে ফিরে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি? বুধবার বইমেলার উদ্বোধনে গিয়ে ক্যানভাসে আঁকা ওই পদ্মে রঙ করেন নীতীশ। বিহারকে উন্নয়নের পথে নিয়ে যেতে তিনি যে ৭টি পরিকল্পনা নিয়েছেন, তা ওই ক্যানভাসে ফুটিয়ে তুলতে ১৩টি রাজ্য থেকে এসেছেন ২৭জন প্রথিতযশা শিল্পী। তাঁদেরই একজন রঙে চুবিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তুলি তুলে দেন। তাতেই নীতীশ রঙ করেন ওই পদ্মে। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও পরে ঘোষিত শত্রু লালুপ্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েই নীতীশ বিহারে বিজেপিকে আটকান। কিন্তু আরজেডি-র সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ থেকে খারাপতর হয়েছে। শোনা যাচ্ছে, তাঁর ধারণা, বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আরজেডি-র বাড়বাড়ন্তই দায়ী। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে নোটবদলকে সমর্থন করে কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ-কে বার্তা দিয়েছেন নীতীশ। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিহারে মদ নিষিদ্ধ করার জন্য নীতীশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখন আবার বিজেপির প্রতীক পদ্মে রঙ করে বিহারের মুখ্যমন্ত্রী তাঁর একসময়ের সহযোগী দলকে ফের কোনও বার্তা দিলেন কিনা। জেডিইউ-বিজেপি শাসনকালে বিহারের উপমুখ্যমন্ত্রী থাকা বিজেপি নেতা সুশীল মোদী মন্তব্য করেছেন, নীতীশের যতদিন তিনি বিজেপির হাত ধরে ছিলেন, সেটাই তাঁর রাজনৈতিক জীবনের সেরা সময় ছিল। সে সময় তিনি রেলমন্ত্রী হন, তিন তিনবার মুখ্যমন্ত্রী হন। তাঁর প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ সমর্থন করেছিল বিজেপি। নীতীশ নিশ্চয়ই সে কথা নিজের মনে বুঝতে পারছেন। আরজেডি অবশ্য বলেছে, কেন আচমকা নীতীশ পদ্মফুলে রঙ করতে গেলেন, তা তারা জানে না। তবে তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের ফসল, ধর্মনিরপেক্ষতা নিয়ে মতবিরোধের জেরে বিজেপিকে ত্যাগ করেছেন তিনি। বিহারে জেডিইউ-আরজেডি-কংগ্রেস জোট দারুণ চলছে বলেও দাবি করেছে তারা। নীতীশের দল জেডিইউ আবার বলেছে, পদ্মে রঙ করা কোনও ইস্যুই নয়। শিল্পকে রাজনীতির সঙ্গে যুক্ত করা অনুচিত বলে মন্তব্য করেছে তারা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget