এক্সপ্লোর

ইনদওর-পটনা এক্সপ্রেসের ১৪ বগি লাইনচ্যুত, মৃত অন্তত ১২০, জখম দুশোরও বেশি, তদন্তে রেল

কানপুর: ভোররাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় উত্তরপ্রদেশের কানপুরে মারা গেলেন শতাধিক ব্যক্তি। জখম দ্বি-শতাধিক। ঘটনায় তদন্তের নির্দেশ রেলের।

রবিবার ভোর সওয়া তিনটে নাগাদ ইনদওর থেকে পটনা যাওয়ার পথে কানপুরের কাছে মালসার ও পুখরায়ান স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় পটনা-ইনদওর এক্সপ্রেসের ১৪টি বগি।

ঘটনায় মৃত্যুর সংখ্যা ১২০ ছুঁয়েছে। আহতের দুশোরও বেশি। তাঁদের মধ্যে প্রায় ৭৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এস-১, এস-২ ও এস-৩ এবং এল-৪ কামরার। এস-১, এস-২ কামরাগুলি একেবারে একে অপরের মধ্যে ঢুকে যায়। ফলে, হতাহতের সংখ্যা এই দুই কামরায় সবথেকে বেশি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের  দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। অল্পবিস্তর ক্ষতি হয়েছে এসি-৩ কামরারও।

পাশাপাশি রেল মন্ত্রকও ক্ষতিপূরণের ঘোষণা করেছে। নিহতদের পরিবার পিছু সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করেছে। গুরুতর আহতরা পাবেন ৫০ হাজার টাকা। আর আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

আবার ট্রেনটি যেহেতু মধ্যপ্রদেশ যাচ্ছিল তাই ক্ষতিপূরণ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও। নিহতদের আত্মীয়দের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

Patna-Indore exp derails nr Kanpur-Indian Railways issues Helpline No. Jhansi-05101072,Orai-051621072,Kanpur-05121072,Pokhrayan-05113-270239

— ANI UP (@ANINewsUP) November 20, 2016

কানপুর ট্রেন দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ  করেলন রাষ্ট্রপতি। টুইটারে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।

কানপুরের রেলদুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সকালে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ট্রেন দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। স্বজনহারাদের প্রতি আমরা সমব্যাথি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

কানপুরে রেল দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তাঁর আশ্বাস, ঘটনায় গাফিলতি থাকলে কাউকে রেয়াত করা হবে না।

অন্যদিকে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজিকে উদ্ধার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজখবর দিতে হেল্পলাইন চালু করেছে রেল।

উদ্ধারকাজে সাহায্য নেওয়া হচ্ছে সেনাবাহিনীর। ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ কর্তারা। আহতদের চিকিৎসার কাজ শুরু করেন মেডিক্যাল টিমের সদস্যরা। শুরু হয় আটকে পড়া যাত্রীদের রেলের কামরা কেটে বের করার কাজ।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেলমন্ত্রক। পটনা-ইনদওর এক্সপ্রেসের চালক ও গার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন রেল আধিকারিকরা। সূত্রের খবর, চালক তদন্তকারীদের জানিয়েছেন, রেল লাইনে ফাটলের জন্যই ঘটেছে দুর্ঘটনা। চালকের দাবি, দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ১০৩ কিলোমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget