এক্সপ্লোর

শিগগিরই অযোধ্যা রায়, অপ্রয়োজনীয় মন্তব্য করতে মন্ত্রীদের নিষেধ প্রধানমন্ত্রীর

১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, অর্থাৎ ৪ জনের বেশি ব্যক্তি কোথাও জমায়েত করতে পারবেন না।

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়দান সামনেই। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সংবেদনশীল এই ইস্যু নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করতে বারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নিজের এলাকায় শান্তি ও সহাবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ১৭ তারিখ অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে অযোধ্যা মামলার রায় দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী রায়দানের পূর্বে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বলেন, কোনওরকম উসকানিমূলক পরিস্থিতিকে যেন প্রশ্রয় না দেওয়া হয়, শান্তি বজায় রাখতে হবে যে কোনও মূল্যে। পাশাপাশি শীর্ষ আদালত যে রায়ই দিক, তা জয় বা হার হিসেবে বিবেচনা না করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী অযোধ্যা ইস্যুতে শান্তি বজায় রাখার পক্ষে মতপ্রকাশ করলেন। ২৭ অক্টোবরের মন কি বাত-এও তিনি বলেন, কীভাবে ২০১০-এ এলাহাবাদ হাই কোর্টের রায় সব পক্ষ শান্তিপূর্ণভাবে গ্রহণ করেছিল। সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি কয়েকজন হিন্দু ও মুসলমান নেতার সঙ্গে দেখা করে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন। জামিয়াত উলেমা ই হিন্দও বলেছে, আদালতের রায় অবশ্যই মেনে নিতে হবে, রায়কে সম্মান করার জন্য মুসলমানদের আহ্বান করেছে তারা। ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, অর্থাৎ ৪ জনের বেশি ব্যক্তি কোথাও জমায়েত করতে পারবেন না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Embed widget