এক্সপ্লোর
বাসে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন বন্ধের প্রস্তাব গোয়ার কংগ্রেস বিধায়কের

পানাজি: মঙ্গলবার গোয়ার এক কংগ্রেস বিধায়ক দাবি তোলেন, সেখানকার রাজ্য সরকার পরিচালিত বাসগুলিতে এবার থেকে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপনের প্রচার বন্ধ করা হোক। তাঁর দাবি এধরনের অশালীন বিজ্ঞাপন কার্যত তাঁদেরই লজ্জায় ফেলে। গোয়া বিধানসভায় গতকাল এই দাবি তুলেছিলেন সেন্ট.অ্যান্ড্রের কংগ্রেস বিধায়ক ফ্রান্সিস সিলভেইরা। সিলভেইরা গতকাল বিধানসভায় তাঁর বক্তব্য পেশের সময় শুরুতে স্পিকার প্রমোদ সাবন্তের কাছে জানতে চান, বিধানসভায় আদও কন্ডোম শব্দটি উচ্চারণ করা যাবে কিনা? তারপর তিনি বলেন, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোয়াবাসীদের কাছে কী বার্তা যাচ্ছে? ছাত্র-ছাত্রী থেকে সাধারণ আমজনতা প্রত্যেকে বাস ব্যবহার করেন গোয়াতে। সেখানে এভাবে খোলাখুলি কন্ডোমের বিজ্ঞাপন থাকলে, সমাজের কাছে কী বার্তা পৌঁছছে, প্রশ্ন কংগ্রেস বিধায়কের। প্রসঙ্গত, প্রাক্তন পর্নস্টারের যৌন সুড়সুড়ি মূলক ছবি দিয়ে গোয়ার রাজ্য সরকার পরিচালিত বাসে কন্ডোমের বিজ্ঞাপন দেখা যায়। জানা গেছে ওই কন্ডোম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে একটি চুক্তি রয়েছে গোয়া ট্রান্সপোর্ট কর্পোরেশনের। সেই জন্যেই এই বিজ্ঞাপন থাকে।
Before You Go
Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















