এক্সপ্লোর

ছত্তিশগঢ়ের ব্যাঙ্ক, এটিএম-এও নগদের ঘাটতি, ব্যাহত হচ্ছে লেনদেন, বললেন রমন সিংহ

নয়াদিল্লি:  ছত্তিশগঢ়ের ব্যাঙ্কগুলিতে নেই পর্যাপ্ত পরিমান নগদ, বিশেষ করে ৫০০ ও ২০০০ টাকার নোট। এরফলে ব্যাহত হচ্ছে এটিএম পরিষেবা, কৃষকরাও হাতে নগদ না পাওয়ায় সমস্যায় পড়েছেন। মজুরদের টাকাপয়সা মেটানো যাচ্ছে না। কোনও বিরোধী নেতা নয়, এই বক্তব্য ছত্তিশগঢ়ের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রমন সিংহের। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের রাজ্যের ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত নগদ সরবরাহ করতে বলতে হবে। রমন সিংহ বলেছেন, রাজ্যের কোনও কোনও ব্যাঙ্ক নগদের পরিমাণ ১৫০০ থেকে কমে দাঁড়িয়েছে ৯০০ থেকে ১০০০ কোটি টাকা। এর ফলে এটিএমগুলি থেকে প্রয়োজনে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আটকে যাচ্ছে ছোটখাটো লেনদেন। সমস্যায় পড়েছেন কৃষকরা। রাজ্যে মাওবাদী সমস্যা মোকাবিলা কৌশল সংক্রান্ত বৈঠকে এ কথা বলেছেন রমন সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার খামতির কথাও ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এই যোজনায় দরিদ্র পরিবারগুলিকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। রাজ্যের আটটি মাওবাদী অধ্যুষিত জেলায় মাত্র ১.৮ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ৬.৬১ লক্ষ। রমন সিংহ বলেছেন, এই প্রকল্পে এলপিজি সংযোগ দেওয়া হলে ভর্তুকিতে কেরোসিন তেল পাওয়ার যোগ্যতা হারান সংশ্লিষ্ট গ্রাহক। কিন্তু প্রত্যন্ত এলাকার মানুষ কেরোসিনেই বেশি ভরসা রাখেন। তাই এই প্রকল্পের গ্রাহকদের কেরোসিন পাওয়ার সুযোগ অব্যাহত রাখার ব্যবস্থা থাকা উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget