এক্সপ্লোর

ভুয়ো নম্বর ও ঠিকানা দিয়ে বেঙ্গালুরুতে নিখোঁজ তিন হাজারেরও বেশি করোনা রোগী!

পরিবর্তিত পরিস্থিতিতে সব দিক বিবেচনা করে নতুন নিয়ম চালু করা হচ্ছে বেঙ্গালুরুতে। ঠিক হয়েছে, এখন থেকে কারও নমুনা নেওয়ার আগে সরকার প্রথমে তাঁদের পরিচয়পত্র দেখবে। তাঁদের প্রত্যেকের মোবাইল নম্বরও ভেরিফাই করেই ছাড়া হবে।

নয়াদিল্লি: বেঙ্গালুরু থেকে নাকি রাতারাতি নিখোঁজ হয়ে গিয়েছেন ৩ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী! তাঁরা যে কোথায় মিলিয়ে গিয়েছেন,  এখন  কোথায় কাদের সঙ্গে মিশছেন, তাঁদের সংস্পর্শে এসে আর কারও দেহে সংক্রমণ ঘটল কিনা,  কেউই তা সঠিক জানে না। তাঁদের খোঁজে প্রশাসনের তরফে প্রচুর তল্লাশি চালানো হয়েছে বটে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখনও কারও খোঁজই পাওয়া যায়নি। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলেছে গোটা দেশেই। কর্নাটকেও পরিস্থিতিও অনুরূপ। কিন্তু কর্নাটক আপাতত সরগরম এই মারাত্মক খবরে। বিবিএমপি (বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা)-র কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'করোনা সংক্রমণের শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৩৩৩৮ জন রোগীর কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। আশঙ্কার কথা, তাঁদের প্রত্যেকেরই করোনা টেস্টের রিপোর্টই পজিটিভ এসেছিল। তাঁদের খুঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।' প্রসঙ্গত, কর্ণাটকে মোট আক্রান্তের ছুঁতে চলেছে এক লক্ষ! নতুন করে ৭২ জনকে নিয়ে মোট মৃত্যুর সংখ্যাও দাঁড়িয়েছে ১৭৯৬ জন!এই অবস্থায় তিন হাজারেরও বেশি করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াটা যে রীতিমতো আতঙ্কের বিষয়, তাতে কোনও সন্দেহ নেই। জানা যাচ্ছে, যে সমস্ত করোনা আক্রান্তের খোঁজ মিলছে না, তাঁদের কেউ নমুনা পরীক্ষার সময় ইচ্ছে করে ভুল মোবাইল নম্বর, ঠিকানা দিয়েছেন। সে জন্যই আর খোঁজ মিলছে না তাদের। প্রশাসন সূত্রে খবর,  ওই সব টেস্ট রিপোর্টের ফল পজিটিভ আসার পর থেকেই ওই রোগীরা একেবারে বেপাত্তা। এদিকে গত ২৪ ঘণ্টায় শুধু বেঙ্গালুরুতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০৩৬ জন। এমন পরিস্থিতিতে আশঙ্কা বাড়তে বাধ্য। পরিবর্তিত পরিস্থিতিতে সব দিক বিবেচনা করে নতুন নিয়ম চালু করা হচ্ছে বেঙ্গালুরুতে। ঠিক হয়েছে, এখন থেকে কারও নমুনা নেওয়ার আগে সরকার প্রথমে তাঁদের পরিচয়পত্র দেখবে। তাঁদের প্রত্যেকের মোবাইল নম্বরও ভেরিফাই করেই ছাড়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget