এক্সপ্লোর

এবার বিহারে ছাড়পত্র পেল জিএসটি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল

পটনা: বিহারে ছাড়পত্র পেল অভিন্ন পরিষেবা কর (জিএসটি) সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। বিধান পরিষদে গৃহীত হওয়ার পর বিলটি পেশ হয়েছিল উচ্চকক্ষে। সেখানে বিলের ব্যাপারে ঐকমত্য তৈরি হয় জেডি (ইউ), আরজেডি, কংগ্রেস, বিজেপি সব দলের মধ্যেই। ফলে বিলটি পাস হতে কোনও সমস্যাই হয়নি। ধ্বনিভোটে সেটি অনুমোদিত হয়। বিলে আপত্তি তুলে ওয়াকআউট করেন সিপিআই (এমএল) বিধায়ক মেহবুব আলম। বিধানসভায় সিপিআই (এমএল)-এর ৩ জন এমএলএ আছেন। তবে এদিন একমাত্র হাজির ছিলেন মেহবুবই। জিএসটি সংক্রান্ত ১২২-তম সংবিধান সংশোধনী বিলটি ইতিমধ্যেই লোকসভা, রাজ্যসভায় ছাড়পত্র পেয়েছে। তবে স্বাধীনতার পর দেশে কর ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার ঘটাতে আনা বিলটিকে এখন ২৯টির মধ্যে অন্তত ১৫টি বিধানসভার অনুমোদন পেতে হবে। সবার আগে অসম বিধানসভায় সেটি গৃহীত হয়েছে সম্প্রতি। অসম এখন বিজেপি শাসিত। বিহার-ই প্রথম অ-এনডিএ শাসিত রাজ্য যেখানে সেটি পাস হয়ে গেল। কেন্দ্রীয় সরকার জিএসটি চালুর ক্ষেত্রে আগামী বছরের এপ্রিল মাসকে চূড়ান্ত সময়সীমা হিসাবে ধরেছে। এদিন জিএসটি-র পক্ষে জোর সওয়াল করে মুখ্যমন্ত্রী নীতীশকুমার দাবি করেন, এতে দারুণ সুফল মিলবে। বিহারের মতো রাজ্যের এতে লাভ হবে বলে জানান তিনি। বলেন, ২০০৬-২০০৭ সালে ইউপিএ জমানায় তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন প্রথম জিএসটি-র কথা বলেছিলেন, তখন থেকেই তিনি এর পক্ষে দাঁড়িয়েছেন।      

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget