এক্সপ্লোর

বিকানিরে জমি দুর্নীতি: বঢরার সঙ্গে যুক্ত সংস্থাকে নোটিস ইডি-র

জয়পুর: জমি কেনা নিয়ে আর্থিক নয়ছয়ের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার সঙ্গে যুক্ত একটি সংস্থাকে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এফআইআর-এ অবশ্য বঢরা বা তাঁর সঙ্গে যুক্ত কোনও সংস্থার নাম উল্লেখ করেনি ইডি। কয়েকজন সরকারি আধিকারিক এবং কয়েকজন ‘জমি মাফিয়া’-র নাম রয়েছে এফআইআর-এ। তবে একইসঙ্গে বঢরার সঙ্গে যুক্ত একটি সংস্থার বিরুদ্ধে বিকানিরে জমি কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের উপর নজর রাখছেন তদন্তকারীরা।   ইডি সূত্রে জানা গিয়েছে, মেসার্স স্কাইলাইট হসপিটালিটি নামে ওই সংস্থার বিরুদ্ধে বিকানিরের কোলায়াত অঞ্চলে ২৭৫ বিঘা জমি কেনার ক্ষেত্রে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় তহসিলদারের অভিযোগের ভিত্তিতে গত বছরই এফআইএর দায়ের করে রাজস্থান পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। রাজস্থান, দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি। এরপরেই স্কাইলাইট সংস্থাকে নির্দিষ্ট আর্থিক বিবৃতি এবং বেশ কিছু নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, জাল নথি দেখিয়ে স্বল্পমূল্যে বিপুল জমি কেনা হয়েছে।   রাজস্থান পুলিশ সূত্রে জানা গিয়েছে, তহসিলদারের অভিযোগে বলা হয়েছে, সরকারি আধিকারিকদের সাহায্যে জাল নথি তৈরি করে জমি মাপিয়ারা বিকানিরের ৩৪টি গ্রামে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের জন্য চিহ্নিত জমি অবৈধভাবে দখল করে নেয়। জমি কেনার অভিযোগে গত বছরের জানুয়ারি মাসে ৩৭৪.৪৪ হেক্টর জমি হস্তান্তর বাতিল করে দেয়। কোলায়াতের আদালতে ১৮টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।   বঢরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করা হয়েছে।   এবিপি নিউজ বঢরার বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নিয়েছে। আসল ঘটনা জানার চেষ্টা করেছে। দেখুন সেই ভিডিও  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget