এক্সপ্লোর

'যুদ্ধ' প্রসঙ্গে সলমনের সাম্প্রতিক মন্তব্যকে সমর্থন কংগ্রেস-বিজেপির

নয়াদিল্লি:  সম্প্রতি সলমন খান তাঁর আসন্ন ছবি 'টিউবলাইট' ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে চলতি উত্তেজনা প্রসঙ্গে পরোক্ষে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন। সুপারস্টারের সেই মন্তব্যকে প্রকাশ্যে সমর্থন করলেন কেন্দ্রের দুই যুযুধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁদের দাবি, সলমন যা বলেছেন, তা আসলে সারা ভারতবর্ষের প্রতিটা ভারতবাসী মনে করেন। সলমন ওই অনুষ্ঠানে গিয়ে বলেন দুই দেশের মধ্যে যু্দ্ধের হুঙ্কার, সেই নিয়ে ক্রমাগত চাপানউতোর পরিস্থিতি শীঘ্রই বন্ধ হওয়া প্রয়োজন। সীমান্তে মোতায়েন দুপক্ষের জওয়ানরাই নিরাপদে নিজেদের পরিবারের কাছে ফিরে যাবেন বলে আশা রাখেন বলিউড তারকা। তাঁর দাবি, দুপক্ষেরই সেনাজওয়ানরা যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন। নিজেদের প্রিয়জনকে হারায় সেনাজওয়াদের পরিবার। কেউ হারায় তাঁর বাবাকে, কেউ স্বামীকে, কেউ ছেলেকে, কেউ ভাইকে। তাঁর দাবি সীমান্তে তাঁদেরই পাঠানো হক, যারা যুদ্ধের নির্দেশ দেয়, তাহলে একদিনেই যুদ্ধ থেমে যাবে। ওখানে গেলে তাঁদের হাত-পা এমন কাঁপতে থাকবে যে, ভয়ের চোটেই পরস্পরের মধ্যে আলোচনার টেবিলে বসে পড়বে দুই দেশের প্রতিনিধিরা। সলমনের মন্তব্যকে সমর্থন করে বিজেপি নেতা শাইনা এনসি এএনআইকে এক সাক্ষাত্কারে বলেন, যুদ্ধ কখনও কোনও সমস্যার সমাধান দিতে পারে না। যদিও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রই নেবে। প্রায় একই মত পোষণ করেছেন কংগ্রেস নেতা হিদায়তউল্লা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি রেখেছেন অবিলম্বে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন, না হলে সেটা দুটো দেশের পক্ষেই ক্ষতিকারক হবে। তিনি আরও বলেন, এইমুহূর্তে চিন এবং পাকিস্তান নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়নামারের থেকে সমর্থন হাসিলের চেষ্টা করছে, যা বাস্তবে ভারতের পক্ষে মোটেই ভাল পরিস্থিতির ইঙ্গিত নয়। এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে যারা যুদ্ধ চায়, তাদের অস্ত্র দিয়ে সীমান্তে পাঠানো হোক, ভয়ে পালিয়ে আসবে, ভারত-পাক উত্তেজনা প্রসঙ্গে সলমন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget