এক্সপ্লোর

যারা ভোটে কালো টাকা ব্যবহার করে তারাই নির্বাচনী বন্ডের বিরোধিতা করছে, কংগ্রেসকে পাল্টা বিজেপি

এদিনই লোকসভায় নির্বাচনী বন্ড ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি।

নয়াদিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে কংগ্রেসের দুর্নীতির অভিযোগের পাল্টা জবাব দিল বিজেপি। সাংবাদিক বৈঠকে রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ‘এই লবিই রাফাল চুক্তি নিয়ে সন্দেহজনক ও ভুল অভিযোগ করেছিল। ভারতের মানুষ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টও সেই মিথ্যা অভিযোগ খারিজ করে দিয়েছে। নির্বাচনে যে অর্থ ব্যবহার করা হচ্ছে, সেটা যাতে ব্যাঙ্ক থেকেই আসে, এটা নিশ্চিত করেছে বিজেপি। কেওয়াইসি পদ্ধতির মাধ্যমে স্টেট ব্যাঙ্কের নির্দিষ্ট কয়েকটি শাখাতেই নির্বাচনী বন্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্কের পক্ষে সেই টাকার হিসেব রাখা সম্ভব হচ্ছে। যে কোনও ব্যক্তি তাঁর স্বচ্ছ ও কষ্টার্জিত টাকা দিয়ে ব্যাঙ্ক থেকে নির্বাচনী বন্ড কিনে অর্থ দান করতে পারেন। যারা দুর্নীতির মাধ্যমে এই টাকা পাবে না, তারাই নির্বাচনী বন্ডের বিরোধিতা করছে।’ কংগ্রেসকে আক্রমণ করে গয়াল আরও বলেছেন, ‘যারা ভোটে কালো টাকা ব্যবহার করে অভ্যস্ত, তারাই নির্বাচনী বন্ডের বিরুদ্ধে আসরে নেমেছে। এটা পরাজিত ও হতাশ হয়ে পড়া দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের জোট। তাঁরা চাইছেন না ভোটে স্বচ্ছ, কর দেওয়া টাকার ব্যবহার হোক।’ এদিনই লোকসভায় নির্বাচনী বন্ড ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। কংগ্রেস দাবি করে, নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতি করছে বিজেপি। এরপরেই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বিজেপি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget