এক্সপ্লোর

বন্দুক নিয়ে নাচানাচি করে বিতর্কে জড়ানো উত্তরাখন্ডের বিধায়ক প্রণব সিংহ চ্যাম্পিয়নকে ৬ বছরের জন্য বহিষ্কার বিজেপির

দল তাঁর প্রকাশ্যে একের পর এক ভুল আচরণ বিবেচনায় রেখে ৬ বছরের জন্য বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে বলে আজ সাংবাদিকদের জানান বিজেপির মিডিয়া ইনচার্জ তথা রাজ্যসভা সদস্য অনিল বালুনি।

নয়াদিল্লি: ৬ বছরের জন্য বিজেপি থেকে বহিষ্কৃত উত্তরাখন্ডের বিধায়ক প্রণব সিংহ চ্যাম্পিয়ন। দিনকয়েক আগে সোস্যাল মিডিয়ায় তাঁর বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই এ নিয়ে জল্পনা চলছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ঘরোয়া পার্টিতে অনুগামী, ভক্ত পরিবৃত হয়ে হাতে, মুখে বন্দুক নিয়ে নাচানাচি করছেন তিনি। দলীয় জনপ্রতিনিধির খুল্লমখুল্লা বন্দুক দেখিয়ে নাচের ছবি জনমানসে ভুল বার্তা দিতে পারে, এহেন আশঙ্কায় তাঁর প্রতি কঠোর হল রাজ্য বিজেপি। গত সপ্তাহেই প্রণবকে শোকজ নোটিস দিয়েছিলেন উত্তরাখন্ড বিজেপি সভাপতি অজয় ভট্ট। কেন তাঁকে বহিষ্কার করা হবে না, জানতে চান তিনি। নয়াদিল্লির উত্তরাখন্ড নিবাসে এক সাংবাদিককে ভয় দেখানোর অভিযোগে তাঁকে জুনেই তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল বিজেপি। ভট্ট বলেন, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না দলে। বিজেপি নীতির প্রশ্নে আপস করে না। দল তাঁর প্রকাশ্যে একের পর এক ভুল আচরণ বিবেচনায় রেখে ৬ বছরের জন্য বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে বলে আজ সাংবাদিকদের জানান বিজেপির মিডিয়া ইনচার্জ তথা রাজ্যসভা সদস্য অনিল বালুনি। বিতর্কে জড়ানো নতুন কিছু নয় প্রণবের কাছে। কয়েক মাস আগেও তিনি শিরোনাম হয়েছিলেন প্রকাশ্যেই ঝাবরেডা বিধানসভার বিজেপি এমএলএ দেশরাজ কর্নাওয়ালের সঙ্গে জনসমক্ষে বিবাদে জড়িয়ে, তাঁকে এমনকী কুস্তিতে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রণব। ২০১৬-য় উত্তরাখন্ডের তত্কালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস বিধায়কদের দলে ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget