এক্সপ্লোর

রেনকোট মন্তব্য: মোদীর নিন্দা, কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ উদ্ধব

মুম্বই: বিজেপি-র সঙ্গে আসন্ন পুর নির্বাচনের পরে জোটের সম্ভাবনা খারিজ করে দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দলীয় মুখপত্র সামনায় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি বলেছেন, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। তার মানে তাঁরা ভুল বুঝতে পেরেছেন। তাঁরা বুঝতে পেরেছেন, ভুল পদক্ষেপ করেছেন। মুম্বইয়ের মানুষের রোষের মোকাবিলা করা তাঁদের পক্ষে কঠিন। সেই কারণেই আমাদের দিকে ফের বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন।’ বিজেপি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও, শিবসেনা যে জোট না করার বিষয়ে বদ্ধপরিকর, সেটা স্পষ্ট করে দিয়েছেন উদ্ধব। তিনি বলেছেন, ‘আমি এখন কেন আপস করব? একবার যখন দুষ্টবুদ্ধির কথা জানতে পেরেছি, তখন কেন আবার আলিঙ্গন করব? সেটা সম্ভব নয়। আমি এখন দৃঢ়প্রতিজ্ঞ। যদি সেটা না হতাম, তাহলে ভবিষ্যতে দলের নতুন পথনির্দেশিকার কথা ঘোষণা করতাম না।’ রবিবার বিজেপি সভাপতি বলেছিলেন, শিবসেনার সঙ্গে তাঁদের কোনও বিরোধ নেই। তাঁর আশা, আলাদাভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত জোটে প্রভাব ফেলবে না। কিন্তু উদ্ধব বলেছেন, বিজেপি যদি ছোট রাজ্যের পক্ষে সওয়াল করে মহারাষ্ট্র ভাগ করার পথে হাঁটে, তাহলে জোট নিয়ে ভাবতে হবে। দুর্নীতি ইস্যুতে মনমোহন সিংহকে নজিরবিহীন আক্রমণ করা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করা হয়েছে সামনায়। দাবি করা হয়েছে, কংগ্রেস স্বাধীনতার পর থেকে যে কাজ করেছে সেটা না হলে মোদীকে আফ্রিকার কোনও একটি পিছিয়ে পড়া দেশ চালাতে হত। স্বাধীনতার আগে যে দেশে ছুঁচও তৈরি হত না, সেই দেশে অর্থনৈতিক ও শিল্পের উন্নতি হয়েছে। পূর্বতন শাসকরাই এই দেশকে বদলে দিয়েছেন। ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, নরসিংহ রাও এবং মনমোহনের প্রশংসা করা হয়েছে সামনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget