এক্সপ্লোর

লোকসভা নির্বাচনে আলাদা লড়বে বিজেপি, আইপিএফটি

আগরতলা: আগামী বছরের লোকসভা নির্বাচনে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিল ত্রিপুরার জোট সরকারের দুই শরিক দল বিজেপি ও আইপিএফটি। এ বিষয়ে আইপিএফটি জানিয়েছে, বিজেপি একতরফাভাবে ত্রিপুরার দু’টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেছে। ফলে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আইপিএফটি। বিজেপি-র অবশ্য দাবি, বিধানসভা নির্বাচনে জোট হলেও, লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার কথা বলা হয়নি। আইপিএফটি-র সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেছেন, ‘পূর্ব ত্রিপুরা (উপজাতিদের জন্য সংরক্ষিত) এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রস্তুতির জন্য দু’টি কমিটি গঠন করার আগে আমাদের সঙ্গে আলোচনা করেনি বিজেপি। রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ ও বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্যকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন ও বিজেপি-র অপর এক সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিককে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার বিষয়ে আলোচনায় রাজি ছিলাম। কিন্তু বিজেপি আমাদের সঙ্গে আলোচনা না করেই দু’টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দিয়েছে নেতাদের। তাই আমরা এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ এ বিষয়ে বিজেপি মুখপাত্র মৃণালকান্তি দেব বলেছেন, ‘এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোট হয়েছিল। কিন্তু এমন নয় যে বিজেপি ও আইপিএফটি একসঙ্গে সব নির্বাচনে লড়াই করবে। আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত নেতা সুনীল দেওধর আগেই ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে দু’টি আসনেই লড়াই করবে। তবে ত্রিপুরা সরকারের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। মহারাষ্ট্রে আগে জোট থাকলেও, পরবর্তীকালে বিজেপি ও শিবসেনা আলাদাভাবে লড়াই করেছে। তা সত্ত্বেও জোট সরকারের উপর কোনও প্রভাব পড়েনি। আমার মনে হয়, এখানেও একই ব্যাপার হবে।’ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরার দু’টি আসনেই জয় পেয়েছিল সিপিআইএম। এই দু’টি কেন্দ্রেই আইপিএফটি-র ভাল প্রভাব রয়েছে। ফলে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হলে কোন দল এগিয়ে থাকবে, সেটা বলা কঠিন।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget