এক্সপ্লোর

স্ত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে বিজেপি বিধায়কের মারধর দলেরই বিধান পরিষদ সদস্যকে, বিহারে অস্বস্তিতে এনডিএ

পটনা: বিহারে বিরোধী এনডিএ শিবিরে ঘোরতর অস্বস্তি। বিধান পরিষদ চত্বরেই ঘটে গেল নজিরবিহীন ঘটনা। গত বুধবার বিধান পরিষদ চত্বরেই দলেরই এমএলসি (বিধান পরিষদ সদস্য)-কে পেটালেন এক বিজেপি বিধায়ক। গতকাল বিধান পরিষদে প্রসঙ্গটি তুলে সরব হন বিহারের শাসক জোটের সদস্যরা। জানা গেছে, গত বুধবার বিজেপি বিধায়ক নীরজ কুমার সিংহ দলের এমএলসি লাল বাবু প্রসাদের ওপর চড়াও হন। নীরজের অভিযোগ, তাঁর স্ত্রীর যৌন নিগ্রহ করেছেন লাল বাবু। নীরজের স্ত্রী নতুন সিংহ এলজেপি বিধায়ক। এলজেপি এনডিএ-র শরিক। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, বিধান পরিষদ চত্বরে বিজেপি-র দুই নেতার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বিজেপির কয়েকজন পরিষদ সদস্য ওই নীরজ ও লাল বাবুকে নিরস্ত করেন। এই ঘটনায় কোনওপক্ষই আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করেনি। গতকাল বিধান পরিষদে প্রসঙ্গটি উত্থাপন করেন জেডি-ইউ সদস্য রীনা যাদব। আরজেডি সদস্য রাবড়ি দেবী বিজেপি এমএলসি  লাল বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ওই সময় নতুন সিংহ সভায় ছিলেন না। তবে লাল বাবু সভায় থাকলেও নীরবই থাকেন। পরিষদের চেয়ারপার্সন বলেন, তিনি এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ পাননি। তবে একইসঙ্গে তিনি জানিয়ে দেন, পরিষদের গায়ে কোনওরকম কলঙ্কের দাগ তিনি পড়তে দেবেন না। পরে সাংবাদিকদের চেয়ারপার্সন বলেন, অভিযোগ না পেলে তিনি তো কোনও ব্যবস্থা নিতে পারেন না। নতুনের স্বামী ছত্তরপুরের বিজেপি বিধায়ক গতকাল বিধানসভায় মধ্যাহ্নভোজের আগে আসেননি। বিধানসভাতে মহাজোটের শরিক আরজেডি-জেডি (ইউ) এবং কংগ্রেস প্রসঙ্গটি উত্থাপন করে এনডিএ-কে নিশানা করে। তবে বিজেপি প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ ঘটনার নিন্দা করেছেন। তিনি লাল বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করারও দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget