এক্সপ্লোর

বিজেপি বিধায়কের সামনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন উনায় ‘গোরক্ষক’-দের হাতে নিপীড়িত দলিতরা

গাঁধীনগর: ২ বছর আগে গুজরাতের উনায় ‘গোরক্ষক’-দের হাতে নিগৃহীত দলিতরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তাঁদেরই সঙ্গে বৌদ্ধ হলেন গুজরাতের বিভিন্ন এলাকা থেকে আসা শতিনেক দলিত নারী পুরুষ। অনুষ্ঠানে ছিলেন বিজেপির দলিত বিধায়ক প্রদীপ পারমার। গির সোমনাথ জেলার উনা শহরের কাছে মোটা সামাধিয়ালা গ্রামে হল এই অনুষ্ঠান। বৌদ্ধ হলেন বালু সুরভাইয়া, তাঁর স্ত্রী কুনভার, দুই ছেলে ভাসরাম ও রমেশ, পুত্রবধূ মনীষা ও সোনাল। তাঁদের আত্মীয় অশোক, বেচার সহ বেশ কয়েকজনও বৌদ্ধধর্ম গ্রহণ করলেন। তবে গুজরাত ধর্মচারণের অধিকার আইন অনুযায়ী এই ধর্মান্তর তখনই গণ্য হবে যখন জেলা কালেক্টরের সামনে নিজেদের বৌদ্ধ পরিচয় দিয়ে নাম রেজিস্ট্রি করবেন তাঁরা। ২০১৬-র জুলাই মাসে মোটা সামাধিয়ালা গ্রামে মৃত গরুর চামড়া ছাড়ানোর সময় ভাসরাম, রমেশ, অশোক ও বেচারকে ‘গোরক্ষক’-রা মারধর করে বলে অভিযোগ। তাঁদের বাঁচাতে গেলে আরও কয়েকজনকে মারধর করে তারা। এরপর উনা শহরে নিয়ে যাওয়া হয় বাসরাম, রমেশ, অশোক ও বেচারকে, একটি গাড়িতে বেঁধে সকলের সামনে চাবুক মারা হয় বলে অভিযোগ। ভাইরাল হয়ে যায় এই ঘটনার ভিডিও। পরে পুলিশি তদন্তে জানা যায়, নিগৃহীতরা নন, সিংহ শিকার করে গরুটিকে। ধর্মান্তরণের সময় হাজির ছিলেন বিজেপি বিধায়ক প্রদীপ পারমার। তিনি বলেন, বিজেপি তাঁকে ভোটে দাঁড়ানোর টিকিট দিয়েছে ঠিকই তবে বি আর অম্বেডকর সংবিধানে সংরক্ষণের কথা ঘোষণা না করলে তিনি বিধায়ক হতে পারতেন না।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget