এক্সপ্লোর

সন্ত্রাসবাদের চেয়েও বড় অপরাধ গোহত্যা, বললেন রাজস্থানের বিজেপি বিধায়ক

জয়পুর:  গোরক্ষার নামে পিটিয়ে খুনের বিভিন্ন ঘটনা নিয়ে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু রাজস্থানের আলওয়ারে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এরইমধ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। তিনি বলেছেন, সন্ত্রাসের থেকেও গোহত্যা বড় অপরাধ। কারণ, ভারতে গরু মাতা হিসেবে গন্য হয়। তাই এই প্রাণীর ওপর কোনও ধরনের ‘দুর্ব্যবহার’ বরদাস্ত করা যায় না। সম্প্রতি আলওয়ারে গোরক্ষক গোষ্ঠীর লোকজনদের মারধরে রাকবর ওরফে আকবর খান নামে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহুজা স্থানীয় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। এবার ওই বিজেপি বিধায়ক বলেছেন, জঙ্গিরা দু-পাঁচজন মানুষকে মারে। কিন্তু গোহত্যা কয়েক হাজার, এমনকি কয়েক লক্ষ মানুষের ভাবাবেগকে আহত করে। আলওয়ারের গোবিন্দগড়ে গতকাল তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ৪০ কেজি গোমাংস ছিল বলে সন্দেহ। অভিযোগ উঠেছে, একটি সংখ্যালঘু পরিবার বিক্রির জন্য তাদের বাড়িতে গোহত্যা করেছিল। এই ঘটনার পরই গোহত্যা নিয়ে সুর চড়িয়েছেন আলওয়ারের রামগড় আসনের বিজেপি বিধায়ক আহুজা। তিনি বলেছেন, ‘ভারত এমন এক দেশ, যেখানে মাকে শ্রদ্ধা করা হয়। গীতা, ধরিত্রী, গরু, গঙ্গা, তুলসি এবং জন্মদাত্রীকে মা বলে মনে করা হয়’। আহুজা বলেছেন, মায়ের প্রতি ‘দুর্ব্যবহার ও গুণ্ডামি’ এ দেশে বরদাস্ত করা হয় না। তাই এটা সন্ত্রাসবাদের থেকেও বড় অপরাধ। রাকবরের হত্যার ঘটনায় আহুজার লোকজনদের বিরুদ্ধেই আঙুল তুলেছে বিরোধীরা। আহুজা এই ঘটনায় স্থানীয় পুলিশকে দায়ী করে এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget