এক্সপ্লোর

উদ্ধবের মান ভাঙালেন অমিত শাহ, শোনা যাচ্ছে, কথা হয়েছে আসন ভাগ ও মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে

মুম্বই: অবশেষে উদ্ধব ঠাকরের মান ভাঙাতে সক্ষম হলেন অমিত শাহ। অন্তত খবর এমনটাই। গতকাল রাত পৌনে আটটা নাগাদ শিবসেনা প্রধানের বাসভবন মাতোশ্রীতে গিয়ে তাঁর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি সভাপতি। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে আলোচনা হয়েছে মন্ত্রিসভা সম্প্রসারণ ও লোকসভা ভোটে আসন ভাগ নিয়ে। বিজেপির সবথেকে পুরনো শরিক শিবসেনা বেশ কিছুদিন ধরেই তাদের ওপর রুষ্ট। পালঘর বিধানসভা ভোটে দুদল মুখোমুখি লড়েছে, এমনকী লোকসভা ভোটে আলাদা লড়বে বলেও হুমকি দিয়েছিল সেনা। এতদিন তাতে খুব একটা পাত্তা না দিলেও উপনির্বাচনে একের পর এক হারের পর সিঁদুরে মেঘ দেখা বিজেপি দ্রুত ক্ষুব্ধ শরিকের মান ভাঙাতে নেমে পড়ে। অমিত শাহ প্রকাশ্যে ঘোষণা করেন, শুধু ২০১৯ নয়, ২০১৪-এও একসঙ্গে লড়বে সেনা-বিজেপি। তারপরেই ক্ষুব্ধ শরিকের মান ভাঙাতে মাতুশ্রীতে গিয়ে সাক্ষাৎ। বৈঠকে অমিত শাহ ও উদ্ধব ঠাকরে ছাড়াও ছিলেন উদ্ধবের ছেলে আদিত্য ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। ঠিক হয়েছে, আগামী দিনেও তাঁদের মধ্যে আরও কয়েকটি বৈঠক হবে। দুই দলই দাবি করেছে, বৈঠক ইতিবাচক হয়েছে। উদ্ধব নাকি আগের থেকে একটু নরম হয়েছেন। অমিত তাঁর সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ, কেন্দ্র ও রাজ্য সরকারে শিবসেনার যোগদান, লোকসভা ও বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। গতকাল এক মরাঠি চ্যানেলে অমিত শাহ বলেন, শিবসেনার যা অসন্তোষ আছে, তা দূর করবেন তিনি। ২০১৯-এ শুধু নয়, ২০২৪-এও তাঁরা একসঙ্গে লড়বেন। বিরোধীরা যতই জোট বাঁধুক, তাতে কিছু যায় আসে না। চন্দ্রবাবু নাইডুর টিডিপিও বিজেপির হাত ছেড়েছে।  বিহারে আসন সমঝোকতা নিয়ে জেডিইউ ও এলজেপির সঙ্গে বিজেপির ঝামেলা চলছে। লোকসভা ভোটের আগেই নারাজ শরিকদের মান ভাঙানোর চেষ্টায় নেমেছেন বিজেপি সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget