এক্সপ্লোর

দেওয়া হবে মাসিক ৫,০০০ টাকা বেকারভাতা, প্রতি বছর ৩০,০০০ সরকারি চাকরি, রাজস্থান ভোটে ম্যানিফেস্টো প্রকাশ করল বিজেপি

জয়পুর: রাজস্থান বিধানসভা ভোটের আগে প্রকাশিত ঘোষণাপত্রে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বেকারভাতা দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি। আজ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও প্রকাশ জাভড়েকর এই ঘোষণাপত্র প্রকাশ করেন। এতে বলা হয়েছে, প্রতি বছর ৩০,০০০ সরকারি চাকরি দেওয়া হবে, রাজ্যের প্রতি জেলায় তৈরি হবে যোগ ভবন। কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ফসলের দেড় গুণ দাম পাবেন তাঁরা। রাজস্থান ভোটের জন্য ঘোষণাপত্র প্রকাশ করেনি কংগ্রেস। তাই নিজেদের ঘোষণাপত্র প্রকাশের সময় বসুন্ধরা বলেন, এই ক্ষেত্রেও বিজেপি কংগ্রেসকে পিছনে ফেলেছে। এই ঘোষণাপত্রের নাম রাজস্থান গৌরব সংকল্প-২০১৮। এতে বলা হয়েছে, ২৫০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড দেওয়া হবে গ্রামগুলিকে। আগামী ৫ বছরে তৈরি হবে ৫০ লাখ বেসরকারি ক্ষেত্র, যেখানে উপার্জনের সুযোগ পাবেন যুবক যুবতীরা। সরকারি ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে ১ লাখ কোটি টাকা, সেচের জন্য খরচ করা হবে ৩৭ হাজার কোটি ও ২ লাখ হেক্টর জমিতে নতুন করে সেচ যোজনা শুরু হবে। সবকটি গ্রাম পঞ্চায়েত যুক্ত করা হবে ১০৮টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে। মাপা হবে সুখের সূচক বা হ্যাপিনেস ইনডেক্স। সেনাতে যোগদান শিবিরের তারিখ পড়ার তিন মাস আগে থেকে তরুণদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য খোলা হবে প্রশিক্ষণকেন্দ্র। বসুন্ধরার দাবি, কাজের হিসেবে গত ৫ বছরে ৯৫ শতাংশ প্রতিজ্ঞা রক্ষা করেছেন তাঁরা। ছাত্রীদের দেওয়া হয়েছে স্কুটি, ২.২৫ লাখ মানুষ সরকারি চাকরি পেয়েছেন। অরুণ জেটলির বক্তব্য, এই ঘোষণাপত্র রাজস্থানের উজ্জ্বল ভবিষ্যতের পথনির্দেশিকা। দেশে উন্নয়ন যখন হয়, তখন নির্দিষ্ট কোনও ক্ষেত্রে নয়, তার চিহ্ন দেখা যায় প্রতিটি শহর, প্রতিটি গ্রামে। আর এই উন্নয়ন বজায় থাকলে সরকারের কোষাগারও ভরে ওঠে। রাজস্থান বিধানসভায় মোট ২০০টি আসনে ৭ ডিসেম্বর হবে ভোট। গণনা হবে ১১ ডিসেম্বর।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget