এক্সপ্লোর

বিজয় মাল্যকে ঋণ পাইয়ে দেওয়ার নেপথ্যে ‘হাত’ ছিল মনমোহন-চিদম্বরমের, আক্রমণ বিজেপির

নয়াদিল্লি: বাজেট অধিবেশনের ঠিক আগে বিরোধী কংগ্রেসকে কোণঠাসা করতে তৎপর বিজেপি। এক্ষেত্রে তাদের হাতিয়ার বিজয় মাল্য। শাসক দলের অভিযোগ, কিংফিশার এয়ারলাইন্সের বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার দুর্নীতির নেপথ্যে প্রাক্তন মনমোহন সিংহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ‘হাত’ ছিল।

এপ্রসঙ্গে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে লেখা মাল্যর কিছু চিঠিকে হাতিয়ার করেছে বিজেপি, যেখানে তিনি লোকসানে চলা কিংফিশার এয়ারলাইন্সের পুনরুজ্জীবনের জন্য ঋণ অনুমোদন করাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন করেছিলেন। এদিন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং সহ-সভাপতি রাহুল গাঁধীর থেকে জবাবদিহি চান এই মর্মে যে, কার তদ্বিরে খেলাপকারী সংস্থাকে ঋণ প্রদান করা হয়েছিল।

এখানেই থেমে না থেকে বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়, কীভাবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টির ওপর ছড়ি ঘুরিয়েছিল। সম্বিতের দাবি, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পুলক চট্টোপাধ্যায় কার্যত মনমোহন সিংহের টেবিল থেকে মাল্যর ফাইল ‘ছিনিয়ে’ চলে যেতেন ১০ জনপথে।

সম্বিতের আরও দাবি, পরে আরও একটি চিঠি মনমোহনকে লেখেন মাল্য। সেখানে কেন্দ্রের ব্যবস্থাগ্রহণের জন্য নিজেকে ‘নিশ্চিন্ত’ এবং ‘খুশি’ বলে অভিহিত করেন। ইউপিএ জমানার দুই শীর্ষ মন্ত্রী মনমোহন-চিদম্বরমকে একহাত নিয়ে বিজেপি অভিযোগ করে, মাল্যর ঋণের নেপথ্যে কার হাত ছিল, এখন তা স্পষ্ট। কাউন্টার অ্যাটাকে নামতে দেরি করেনি কংগ্রেস। চিদম্বরমের প্রশ্ন, বিজয় মাল্যকে কারা পালাতে দিয়েছে? মাল্যকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়ার সময় কেন বিজেপি চুপ ছিল বলেও এদিন পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

গত শীতকালীন অধিবেশনের মত আসন্ন বাজেট অধিবেশনেও নোট বাতিলকে হাতিয়ার করে সংসদ উত্তাল করতে পারে বিরোধীরা। এটা বুঝে এখন পাল্টা আঘাতের কৌশল নিয়েছে শাসক দল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, তাই ঠিক বাজেট অধিবেশন শুরুর আগের দিন বিজয় মাল্যর চিঠি প্রসঙ্গ উত্থাপন করে হাওয়া এখন থেকেই গরম করার কাজে নেমে পড়েছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget