এক্সপ্লোর

রাজ্য সরকারের স্বচ্ছতা, প্রধানমন্ত্রীর নোট বাতিলেই মহারাষ্ট্র পুরভোটে সাফল্য বিজেপির, মত ফঢ়নবিশের

মুম্বই: বৃহন্মুম্বই পুরসভা সহ মহারাষ্ট্রজুড়ে পুর নির্বাচনে বিজেপির বড়সড় সাফল্যের কারণ হিসাবে স্বচ্ছতা, নোট বাতিলের কথা বললেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ। পুরভোটে দলের প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। ভোটের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপি বৃহন্মুম্বই পুরসভায় হাড্ডাহাড্ডি লড়ে শিবসেনার থেকে মাত্র কয়েকটি আসন পিছিয়ে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শিবসেনা ৮৪টি আসন পেয়েছে, বিজেপির ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। পাশাপাশি পুণে, নাসিক, উলহাসনগর, আকোলা, নাগপুর, অমরাবতী-১০টি পুরসভার মধ্যে এই ৬টিতে ক্ষমতায় আসছে। উলহাসনগর পুরনিগমেও ভাল ফল করছে তারা। এনসিপি-র সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পিম্পরি চিঞ্চওয়াড়ের ফলে বিজেপির ভিত্তি সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সাফল্যের হাওয়া বইছে। মুখ্যমন্ত্রীর অভিমত, সামগ্রিক ফল থেকেই স্পষ্ট, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ও মহারাষ্ট্র সরকারের কাজকর্মে স্বচ্ছতা, দায়বদ্ধতাকে সিলমোহর দিয়েছেন। ফঢ়নবিশ বলেছেন, আমাদের নীতি স্বচ্ছতা, আস্থা-বিশ্বাসের ভিত্তিতে তৈরি। মানুষ যে আমাদের রাজ্য শাসনের স্টাইলকে সমর্থন করেছেন, ভোটের ফল থেকেই স্পষ্ট। গত ২৫ বছরে আর কোনও দল এমন দারুন ফল করতে পারেনি। বিএমসি-র ভোটে আমরা বিরাট সাড়া পেয়েছি। আমাদের স্বচ্ছতা, দায়বদ্ধতার এজেন্ডায় ভরসা রেখেছেন মানুষ। সর্বোপরি এই ফল নোট বাতিলের জয়। নোট বাতিলের লক্ষ্য ছিল দুর্নীতি, কালো টাকার অবসান। মোদীজীর শাসনে মানুষ আস্থা রাখেন, এটাই প্রমাণ হল। বিএমসি-তে শেষ পর্যন্ত কী হবে, তা বিজেপির কোর কমিটিই ঠিক করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget