এক্সপ্লোর

এবার কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় সেনা, সিআরপিএফ, পুলিশের সঙ্গে এনএসজি-র ব্ল্যাক ক্যাট কম্যান্ডো? ভাবছে কেন্দ্র

নয়াদিল্লি: সবুজ সঙ্কেত মিললে এবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি, নিরাপত্তাবাহিনী এনকাউন্টার ও জঙ্গিদের হাতে পণবন্দি হওয়ার ঘটনায় নামানো হবে ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদের। সন্ত্রাস দমনকারী এনএসজি বাহিনীকে কাশ্মীরে মোতায়েনের প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্মতি দেওয়া হলে বাহিনীর ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদেরও দেখা যাবে প্রবল ঝুঁকি, বিপদের আশঙ্কার মধ্যে জঙ্গি হামলা, নাশকতা মোকাবিলায় সেনা, সিআরপিএফ ও রাজ্য পুলিশের পাশে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার বলেছেন, কাশ্মীরে এনএসজি জওয়ানদের সন্ত্রাসবাদীদের সঙ্গে টক্কর দেওয়া, পণবন্দি হওয়ার ঘটনা মোকাবিলায় ট্রেনিং দেওয়া হয়েছে। অবশ্য এই প্রথম নয়, জম্মু ও কাশ্মীরে অতীতেও নামানো হয়েছে এনএসজি কম্যান্ডোদের। জঙ্গি ডেরায় ঢুকে অভিযান চালিয়ে তাদের পণবন্দিদের উদ্ধার করে আনার বিশেষ দক্ষতা কোনও এলাকাকে সন্ত্রাসবাদীদের দখলমুক্ত করায় সহায়ক হতে পারে বলে জানান ওই অফিসার। সম্প্রতি তেলঙ্গানায় এনএসজি-র এক অনু্ষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, দেশের সামনে নিরাপত্তাজনিত নতুন চ্যালেঞ্জের মুখে ওই বাহিনীর ভূমিকা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে সরকার ভাবছে, কেননা তাদের কম্যান্ডোরা সেইসব অভিযানে 'বড় ভূমিকা' পালন করতে পারেন যেখানে সন্ত্রাসবাদীরা কোনও লোককে মানবঢাল হিসাবে সামনে রেখে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে রয়েছে। কাশ্মীরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রবল ঝুঁকি নিয়ে অভিযান চালাতে গিয়ে এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের মৃত্যুর ঘটনা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এনএসজি কম্যান্ডো মোতায়েনের এই উদ্যোগ। এনএসজি কম্যান্ডোদের সুযোগ দেওয়া হলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী দমন অভিযানে নিযুক্ত বাহিনীর শক্তি, সংখ্যাও বেড়ে যাবে বলে জানান আরেক সরকারি কর্তা। সাধারণত, একটি ছোট এনএসজি ইউনিটে থাকেন ৫ জন কম্যান্ডো, বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা। নেতৃত্ব দেন নন-কমিশনড কোনও অফিসার। কম্যান্ডোরা অত্যাধুনিক হেকলার, কোচ এমপি৫ সাবমেশিন গান, স্নাইপার রাইফেল, প্রাচীর ভেদকারী রাডার ও সি-৪ বিস্ফোরক, যা ব্যবহার কোথাও ভিতরে আটকে থাকা জঙ্গিদের খতম করে ফেলা যায়, সেই বাড়ির কাঠামোর বড়সড় ক্ষতি না করেই। এনএসজি বাহিনী তৈরি হয়েছিল ১৯৮৪ সালে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে চালানো অপারেশন ব্লু স্টার অভিযানের পর। প্রায় ৭৫০০ জওয়ান কাজ করেন বাহিনীতে। ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলা, ২০১৬-র বায়ুসেনার পঠানকোট ঘাঁটিতে জঙ্গি হামলা করা সন্ত্রাসবাদীদের মোকাবিলায় যেমন ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদের নামানো হয়েছিল, তেমনই তাদের কাজে লাগানো হয়েছিল গুজরাতে অক্ষরধাম মন্দিরে হামলা করা জঙ্গিদের নিকেশ করতেও।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget