এক্সপ্লোর

মুম্বইয়ের জুহুতে ভেঙে দেওয়া হল শত্রুঘ্ন সিনহার বাড়ির বেআইনি নির্মাণ

মুম্বই: মুম্বইয়ের জুহু এলাকায় বিজেপি সাংসদ তথা বলিউডের প্রবীন অভিনেতা শত্রুঘ্ন সিনহার আট তলা বাড়ির অংশ বেআইনিভাবে বাড়ানোয় সেই অংশের নির্মাণ ভেঙে দিল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। গত কয়েক মাস ধরেই শত্রুঘ্নর রামায়ণ বাসভবনের অংশ বেআইনিভাবে বাড়ানো নিয়ে বিএমসি-র কাছে অভিযোগ আসছিল। এরপর তাঁকে নোটিশও দেওয়া হয় বলে বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেছেন, ওই নোটিশের উত্তরও দেন শত্রুঘ্ন। কিন্তু এ সত্ত্বেও নির্মাণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে সম্প্রসারণের বিষয়টি দেখতে পায় বিএমসি। এ বিষয়ে গত সপ্তাহেই তাঁকে নোটিশ দেওয়া হয় এবং গতকাল অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। পুরসভা যখন বেআইনি অংশ ভাঙছিল, তখন বাড়িতেই ছিলেন বিহারের সাংসদ। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভাঙার কাজে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। উল্লেখ্য, বিজেপি সাংসদ হলেও দলের সঙ্গে তাঁর সম্পর্কের তীব্র টানাপোড়েন চলছে। একাধিক বিষয়ে দলের অবস্থানের বিরোধিতা করেছেন তিনি। কয়েক বছর আগে জুহু এলাকায় নিজের বাংলোটি নতুন করে গঠন করে আটতলা বাড়ি তৈরি করেন শত্রুঘ্ন। অবৈধ নির্মাণ ভাঙার কাজে যুক্ত বিএমসি-এর এক আধিকারিক জানিয়েছেন, বাড়ির বেশ কিছু অংশের সম্প্রসারণ এবং বদল ঘটানো হয়েছিল। এই সব নির্মাণ পুরসভার অনুমোদিত নকশায় ছিল না। ওই আধিকারিক জানিয়েছেন, অনুমোদনহীন নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। তবে পূজার ঘরটি অক্ষত রাখা হয়েছে। ওই ঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাওযার জন্য শত্রুঘ্নকে সময় দেওযা হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, নিয়ম অনুসারে ওই ঘটনায় শত্রুঘ্নের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget