এক্সপ্লোর

ইজরায়েলের সহযোহিতায় নতুন ক্ষেপণাস্ত্র সিস্টেম ভারতীয় সেনার হাতে ২০২০-এ

নয়াদিল্লি: বেশ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে ২০২০ নাগাদ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল (এমআরএসএএম) সিস্টেম পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ইজরায়েলের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ-এর সহযোগিতায় এই ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরি করবে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। এজন্য ইজরায়েলি সংস্থার সঙ্গে তাদের ১৭ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে এ ধরনের প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে। পরিচয় গোপন রাখা এক সেনাকর্তা জানান, ৭০ কিমি দূরত্ব পর্যন্ত শত্রুপক্ষের যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান, হেলিকপ্টার, ড্রোন, নজরদারি বিমান ও অ্যাওয়াকস (বায়ুবাহিত সাবধান করে দেওয়া ও নিয়ন্ত্রণ সিস্টেম) গুলি করে মাটিতে ফেলে দিতে পারে এই সিস্টেম। এর প্রথম সেটটি আগামী তিন বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে। বর্তমানে এই সিস্টেমের চলতি সংস্করণ ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী। ওই সেনাকর্তা বলেন, সামরিক জোনে নানা ধরনের বিপদ মোকাবিলায় আকাশে প্রতিরোধ রচনার ক্ষমতাসম্পন্ন ৩৬০ ডিগ্রি মোবাইল ভূমি-নির্ভর উন্নত ডিফেন্স সিস্টেম এটি। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখে আকাশে আঘাত হানার ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের কাছে বেশ কিছুদিন ধরেই তদ্বির করছিল সেনাবাহিনী। তারপর গত মে মাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভূমি থেকে আঘাত হানার উন্নত ব্রহ্মোস ক্রুইজ মিসাইলের পরীক্ষামূলক সফল উত্ক্ষেপণ করে সেনা। ২০০৭ সালে বিশ্বে প্রথম ভারতীয় সেনাই ব্রহ্মোস মোতায়েন করে। ২০১৫ সালে ভারতীয় সেনা দেশীয় প্রযুক্তিতে উন্নত করে তোলা ভূমি থেকে বায়ুতে ছোঁড়ার সুপারসনিক ক্ষেপণাস্ত্র আকাশ-কে বাহিনীতে সামিল করে। ২৫ কিমি দূর থেকে বিপক্ষের হেলিকপ্টার, বিমান, মানবহীন আকাশযানকে আঘাত করার ক্ষমতা আছে এর। তবে এমআরএসএএম সিস্টেম অস্ত্রভাণ্ডারে থাকলে নিজের আঘাত হানার ক্ষমতায় গুণগত বড় বদল ঘটবে বলে মনে করছে সেনাবাহিনী।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget