এক্সপ্লোর

Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

Municipality Recruitment Scam Case : আজ তলব অনুযায়ী CGO কমপ্লেক্সে মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। আজ ও আগামীকালের মধ্য়ে হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকেও।

আবির দত্ত, কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED-র স্ক্যানারে মদন মিত্র (Madan Mitra)। এই মামলায় এর আগেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, বুধবার সেই তলব অনুযায়ী CGO কমপ্লেক্সে এলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। আজ ও আগামীকালের মধ্য়ে হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকেও। একইসঙ্গে, ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রকেও। এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই কামারহাটির বিধায়ককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিন সকাল ১১টায় তাঁকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। 

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ CGO কমপ্লেক্সে এসে উপস্থিত হন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বেশ কিছু ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়। জানা যাচ্ছে, সেই মতো প্রয়োজনীয় নথি নিয়েই উপস্থিত হন কামারহাটির বিধায়কের ছেলে। সেই সময়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি তা এড়িয়ে যান। এদিকে ED সূত্রে খবর, কিছুক্ষণ আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অভিযোগ, কামারহাটি পুরসভা (Kamarhati Municipality) ও টিটাগড় পুরসভা - এই দুই পুরসভায় নিয়োগক্ষেত্রে বেশ কিছু সুপারিশ হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, এই সকল সুপারিশ হয়েছে টাকার বিনিময়ে। সেই মর্মেই আজকের এই জিজ্ঞাসাবাদ। মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলের নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর ED আধিকারিকদের। তার মধ্যে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আর্থিক লেনদেন হয়েছে তা সন্দেহজনক বলে দাবি তাঁদের। 

প্রসঙ্গত, এর আগে গত ১৩ জুন পুর-দুর্নীতি মামলায় মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দক্ষিণেশ্বরের ফ্ল্যাট থেকে বিধায়কের ভবানীপুরের বাড়ি, চলে তল্লাশি অভিযান। জোকায় মদন মিত্রের আরেকটি ফ্ল্যাটেও যান ED আধিকারিকরা। ভবানীপুরে মদন মিত্রের বাড়ির কাছেই তাঁর পার্টি অফিসে চলে অভিযান। কখনও নগদ, কখনও সোনাদানা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অন্তত ১২৫ জন, দাবি ED-র। কামারহাটি ও টিটাগড় পুরসভায় এই চাকরিগুলি দেওয়া হয়েছিল বলে দাবি ED-র। 

ED সূত্রে দাবি, পুর-দুর্নীতির মাস্টারমাইন্ড ধৃত অয়ন শীলের ডায়েরিতে লেখা রয়েছে 'MM' বলে একটি সাঙ্কেতিক নাম। সেই সূত্র ধরেই জুন মাসের ১৩ তারিখ মদন মিত্রের বাড়ি-সহ একাধিক ঠিকানায় অভিযান চালান তদন্তকারীরা। সন্তোষপুরের একটি ক্লাবেও চলে তল্লাশি। ED সূত্রে দাবি, ওই ক্লাবের সভাপতি থাকাকালীন, ক্লাবের অ্যাকাউন্ট থেকে মদন মিত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড়সড় লেনদেন হয়। সেই টাকার সঙ্গে পুরসভায় নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখতেই ক্লাবের নথিপত্র দেখেন ED আধিকারিকরা। 

Advertisement

সেরা শিরোনাম

Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Advertisement

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget