এক্সপ্লোর

অনুপ্রবেশ বন্ধে ২ বছরেই বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল, ঘোষণা অসমের ভাবী মুখ্যমন্ত্রী সোনোয়ালের

গুয়াহাটি: ক্ষমতায় এসেই অগ্রাধিকারের বিষয়গুলি চিহ্নিত করতে গিয়ে  অনুপ্রবেশ রোধে দু বছরের মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার কাজ শেষ করা হবে বলে জানিয়ে দিলেন সর্বানন্দ সোনোয়াল।   আটের দশকের ‘বিদেশি খেদাও’ দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ফসল, অসমে পদ্মফুল ফোটানোর এই কারিগর কয়েকদিন বাদেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। অনুপ্রবেশ রোখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে সোনোয়াল বলেছেন, সীমান্ত পাকাপাকি সিল করে দেওয়ার ব্যাপারে দু বছর সময় দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তার মধ্যেই নদী সংলগ্ন সীমানা সহ গোটা সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করে ফেলার লক্ষ্যে পদক্ষেপ করব আমরা। সোনোয়ালের মুখে ১৯ তারিখ ভোটগণনায় বিপুল জয় পাওয়ার দিনও শোনা গিয়েছিল অনুপ্রবেশ ইস্যু ও তা ঠেকানোর  প্রসঙ্গ।   প্রসঙ্গত, রাজনাথ সিংহ গত জানুয়ারি দক্ষিণ অসমের করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছিলেন, সীমান্তে কাঁটাতার বসানোর কাজ চলতি বছরের শেষেই সম্পূর্ণ হবে।  তিনি বলেছিলেন, পাকাপাকি কাঁটাতার বসানো শেষ হয়ে গেলেই আপনাআপনিই অনুপ্রবেশের অবসান হবে। তাছাড়া অনুপ্রবেশ আটকাতে  মানুষের মধ্যে সচেতনতার  প্রসারও ঘটাতে হবে। প্রসঙ্গত, অনুপ্রবেশ রোধে বাতিল হয়ে যাওয়া ১৯৮৩ সালের  আইএমডিটি (ট্রাইব্যুনালের মাধ্যমে বেআইনি অভিবাসনকারী চিহ্নিতকরণ) আইনের বিরোধী সোনোয়াল। তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে কী ব্যবস্থা বা পন্থা নিতে চান, প্রশ্ন করা হলে তিনি বলেন, অসমের চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জিকার খসড়াটি প্রকাশিত হলেই কারা বৈধ নাগরিক, কারাই বা বেআইনি অনুপ্রবেশকারী, শনাক্ত হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে। চলতি আইন অনুসারে বেআইনি ভাবে এ দেশে ঢোকা লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তান সীমান্তে ওয়াগার মতোই অনুষ্ঠানে হবে অসমে ভারত-বাংলাদেশ  সীমান্তেও। আমরা জায়গাটাকে পর্যটনদের ঘোরার জায়গার চেহারা দেব। লোকে সেখানে কুচকাওয়াজ দেখতে আসবেন। এতেও অনুপ্রবেশ থামবে।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget