এক্সপ্লোর

পরীক্ষার ফলে দুর্নীতি, পদত্যাগ বিহারের স্কুল পরীক্ষা বোর্ডের চেয়ারম্যানের

পটনা: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল নিয়ে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন বিহারের স্কুল পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান লালকেশ্বর প্রসাদ সিংহ। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী।   পরীক্ষা দুর্নীতি ফাঁস হওয়ার পর থেকেই লালকেশ্বরের উপর চাপ বাড়ছিল। মঙ্গলবার তাঁকে পাঁচ ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। রাজ্য পুলিশ এবং সিআইডি-র একটি দল বোর্ডের দফতরেও হানা দেয়। লালকেশ্বরের কম্পিউটার, ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।   এরপর বুধবার সকালে চেয়ারম্যানের পদ থেকে তাঁকে কেন সরিয়ে দেওয়া হবে না, তার কারণ দর্শানোর নোটিস দেয় বোর্ড। লালকেশ্বরকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিস পাওয়ার পরেই পদত্যাগ করলেন তিনি।   বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গত ৬ মে শিক্ষা দফতরকে এই দুর্নীতি নিয়ে আফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। তিনি পুলিশকে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। লালকেশ্বর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দুর্নীতির তদন্ত করার জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তিতে সেই কমিটি ভেঙে দেওয়া হয়।   পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন, এই দুর্নীতির সঙ্গে জড়িত সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিক্ষা দফতর। তার মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget