এক্সপ্লোর

ত্রিপুরায় বিএসএফ আধিকারিককে ইচ্ছা করে গাড়ির ধাক্কা গরু পাচারকারীদের, অবস্থা আশঙ্কাজনক

আগরতলা:  সন্দেহভাজন গরু পাচারকারীদের নিশানায় এবার বিএসএফ-এর এক কম্যান্ডিং অফিসার। রবিবার গভীর রাতে তাঁকে বেধড়ক মেরে, পিছনে থেকে গাড়ির ধাক্কা দিয়ে পালায় গরু পাচারকারীদের একটি দল। আহত আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরায়। বিএসএফ-এর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড-ইন-কম্যান্ড পদের অফিসার দীপক.কে.মণ্ডলের অবস্থা সঙ্কটজনক। আহত অফিসারের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে চিকিত্সার জন্যে। রবিবার রাত দুটো নাগাদ মারধরের ঘটনাটি ঘটে। সিপাহিজানা জেলার বেলারডেপ্পা বর্ডার পোস্টের কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে চার চাকার গাড়ি দিয়ে জোরে পিছন থেকে ধাক্কা মারা হয় ওই আধিকারিককে। গতকাল রাতে সেই সময় সীমান্তে পাহারায় ছিলেন ওই আধিকারিক সহ তাঁর দলের অন্য জওয়ানরা। আন্তর্জাতিক সীমান্তের এই জায়গাটায় কোনও বেড়া দেওয়া নেই বলে জানা গিয়েছে। গরুপাচার সহ অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতেই সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন ওই বিএসএফ আধিকারিক। ওই গভীর রাতে প্রায় ২০-২৫ জন গরু পাচারকারীর একটি দল ইঁট, লাঠি, বারুদ বোঝাই করে নিয়ে যাচ্ছিল। বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে বাধা দেওয়ার চেষ্টা করলেই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। পাচারকারীদের গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে। মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে ওই অফিসারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপর এক বিএসএফ জওয়ান নিজের একে ৪৭ থেকে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget