এক্সপ্লোর

পাল্টা আঘাত, হত ওপারের ২ সেনা, পাক রেঞ্জারদের ১৪টি চৌকি ধ্বংস, জানাল বিএসএফ

জম্মু: জম্মুর রামগড়, আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রত্যাঘাত করল বিএসএফ। সাম্বা, জম্মু, পুঞ্চ, রাজৌরির নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ভারতীয় গ্রাম ও সীমান্ত চৌকিগুলির ওপর পাকিস্তানি সেনাদের ব্যাপক শেলিং, ৮২ ও ১২০ মিমি মর্টার বোমা হামলার পাল্টা জবাব দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পাক হামলায় শিশু, মহিলা সহ আট ভারতীয় নাগরিকের মৃত্যু ও ২২ জনের জখম হওয়ার পর পাক রেঞ্জার্সের ১৪টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করল বিএসএফ। বাহিনীর ডিআইজি ধর্মেন্দ্র পারিক বলেন, সকাল থেকে রামগড় ও আরানিয়া সেক্টরে বিনা প্ররোচনায় পাক রেঞ্জারদের গুলিবর্ষণ ও শেলিং হামলার জবাবে আন্তর্জাতিক সীমান্তে একেবারে পরিকল্পনামাফিক জবাব দিয়েছে বিএসএফ। একই সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর তারাও পাক রেঞ্জারদের চৌকিগুলিকে সকাল থেকেই নিশানা করে। ১৪টি পাক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে সেনা সূত্রে জানানো হয়েছিল, আজ রাজৌরির নওশেরা সেক্টরের উল্টোদিকে নিয়ন্ত্রণরেখায় পাক হামলার পাল্টা গুলি চালানো হয়। জবাবি গুলিবর্ষণে নিহত হয় দুজন পাক জওয়ান। এদিকে  ইসলামাবাদের খবর, ভারতের ডেপুটি হাই কমিশনারকে ডেকে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে, এতে তাদের ৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ জানাল পাকিস্তান। এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে চার-চারবার তাঁকে তলব করল পাকিস্তান। সে দেশের বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) মহম্মদ ফয়সল ভারতীয় ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে তলব করে ৩১ অক্টোবর নিকিয়াল ও জান্দরুত সেক্টরে বিনা প্ররোচনায় ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি ভঙ্গের নিন্দা করেন। তবে নয়াদিল্লিতে ভারতীয় কর্তারা জানিয়েছেন, পাক অভিযোগের মুখে পাল্টা জে পি সিংহও জানিয়ে দেন, পাক রেঞ্জাররাও কোনও প্ররোচনা ছাড়াই হামলা চালাচ্ছে, যার উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের সুবিধা করে তাদের আড়াল করা। পাল্টা তিনিও পাকিস্তানের দিক থেকে গুলিচালনায় ভারতীয় নাগরিকদের মারা যাওয়ার কথা জানিয়েছেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget