এক্সপ্লোর

বুরহান ওয়ানি-হাফিজ সঈদের কথোপকথনের অডিও ফাঁস:ভারতের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার ছক

নয়াদিল্লি:  হিজবুল মুজাহিদিনের নেতা নিহত বুরহান ওয়ানি, তার মৃত্যুর কয়েকদিন আগে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদকে ফোন করে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়ার জন্যে আহ্বান জানিয়েছিল। বিতর্কিত সেই অডিও-র কথোপকথন ফাঁস হয়ে গেছে। অডিওতে শোনা গেছে, মৃত হিজবুল নেতা, সেসময় তার জঙ্গলের ডেরা থেকে লস্করের প্রধান হাফিজ সঈদকে ফোন করেছিল। পাকিস্তানে থাকা লস্কর নেতার সঙ্গে ছক কষে ভারতের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার পরিকল্পনা করেছিল এই দুই নেতা। বুরহান ওয়ানি ছিল, কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের মুখ। নিরাপত্তাকর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। ব্যাহত হয়ে সাধারণ জনজীবন।পাথরবৃষ্টি, গুলির লড়াই হয়ে দাঁড়ায় নিত্যদিনের ঘটনা। গত জুলাইয়ে বুরহানের মৃত্যুর পর এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি জম্মু-কাশ্মীরের। প্রসঙ্গত, তিনদশক ধরে উপত্যকা সাক্ষী থেকেছে জঙ্গি সংগঠনগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্বে। কিন্তু বুরহানের এই সিদ্ধান্ত যে হিজবুল ও লস্কর একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়ুক, নিঃসন্দেহে দীর্ঘদিনের পুরনো ভাবনাকে বড় ধাক্কা দিয়েছে। এমনকি ওয়ানি, সঈদের কাছে আর্জি রেখেছিল, লস্কর যেন তাদের সংগঠনের সদস্যদের অস্ত্র, টাকা দিয়ে সাহায্য করে। বুরহানকে তার ভাবনার জন্যে প্রশংসা জানিয়ে লস্কর প্রধান জানায়, তাদের সবরকম ভাবে হাফিজের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা সাহায্য করতে প্রস্তুত। ওয়ানি লস্কর প্রধানের এই আশ্বাসবার্তার পরিবর্তে বলে, তাদের শত্রুরা উপত্যকায় অনেকটাই কোনঠাসা হয়ে গেছে। এখন এই পরিস্থিতি বজায় রেখে, সারা ভারত জুড়ে সন্ত্রাস আতঙ্ক ছড়িয়ে দিতে চায় সে। আর এরজন্যে হিজবুল এবং লস্কর, এই দুই জঙ্গি সংগঠনকে একজোট হয়ে কাজ করতে হবে, এই ছিল কথোপকথনের মূল বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget