এক্সপ্লোর

ব্যবসায়িক পতনকে খারাপ চোখে দেখা উচিত নয়, বললেন নির্মলা, সিদ্ধার্থর মৃত্যুতদন্তে গঠিত পুলিশ টিম

নির্মলা বলেন, সম্মানজনক প্রস্থান পাওয়া উচিত ব্যবসায়ীদের। আইবিসি-র নীতিকে আক্ষরিক অর্থে মর্যাদা দিয়ে এই সমস্যার সমাধান করা উচিত।

নয়াদিল্লি: ব্যবসায়িক পতনকে নিন্দিত বা খারাপ চোখে দেখার কোনও প্রয়োজন নেই। ‘ক্যাফে কফি ডে’-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থর আত্মহত্যার প্রেক্ষিতে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন লোকসভায় ঋণ শোধের অক্ষমতা ও দেউলিয়া নীতি (আইবিসি) নিয়ে বিতর্ক চলাকালীন নির্মলা বলেন, সম্মানজনক প্রস্থান পাওয়া উচিত ব্যবসায়ীদের। আইবিসি-র নীতিকে আক্ষরিক অর্থে মর্যাদা দিয়ে এই সমস্যার সমাধান করা উচিত। তিনি যোগ করেন, ব্যবসায় ক্ষতি হতেই পারে। এটাকে খারাপ  চোখে দেখা উচিত কাম্য নয়। এদিন বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে টিডিপি-র জয়দেব গাল্লা বলেন, ব্যবয়ায়িক ব্যর্থতা হয় অর্থনৈতিক পতন বা ব্যবসা-চক্রের জন্য। তিনি যোগ করেন, ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা ও ভূমিকারও পর্যালোচনা হওয়া উচিত। তাঁর মতে, ঋণ নেওয়ার সময় ব্যাঙ্কে ব্যক্তিগত গ্যারান্টির ফলেও এধরনের পদক্ষেপ অনেকে নিতে বাধ্য হন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যাঙ্ক থেকে ঋণ নিলে তা ফেরত দিতেই হবে। বিজেডির পিনাকী মিশ্র বলেন, সিদ্ধার্থর আত্মহত্যা বুঝিয়ে দিচ্ছে, এদেশে দেউলিয়া অবস্থা কতটা মারাত্মক আকার ধারণ করেছে। এভাবে চললে দেশ কখনই ৫ লক্ষ কোটির অর্থনীতি হবে না। বুধবার, কর্ণাটকের নেত্রাবতী নদীর পার থেকে সিদ্ধার্থর দেহ উদ্ধার হয়। তার আগে, একটি চিঠিতে তিনি অভিযোগ করে যান যে, অন্যান্য কারণের পাশাপাশি আয়কর দফতরের ক্রমাগত হয়রানির জন্যই তিনি চূড়ান্ত পদক্ষেপ নিতে (আত্মহত্যা করতে) বাধ্য হচ্ছেন। যদিও, হয়রানির অভিযোগ অস্বীকার করেছে আয়কর দফতর। সিদ্ধার্থর রহস্যমৃত্যুর তদন্তে একটি বিশেষ পুলিশ টিম গঠন করেছে কর্ণাটক সরকার। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাতিল জানিয়েছেন, অ্যাসিস্টেন্ট কমিশনারের নেতৃত্বে গঠিত ওই টিম শিল্পপতির মৃত্যু-তদন্ত করবে। তিনি আরও জানান, পোস্ট-মর্টেমের রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কীভাবে সিদ্ধার্থর মৃত্যু হয়েছে। এর মধ্যেই, বেঙ্গালুরু পুলিশের একটি টিম নিহত শিল্পপতির সংস্থা 'ক্যাফে কফি ডে'-র কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। এখনও পর্যন্ত সিদ্ধার্থর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাতা সিদ্ধার্থ গত সোমবার রাত থেকে দক্ষিণ কন্নড় জেলার উল্লালায় নেত্রাবতী সেতুর কাছ থেকে নিখোঁজ হয়ে যান। বুধবার, তাঁর দেহ নদীতে ভেসে ওঠে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget