এক্সপ্লোর

শহরে নোট-পরিস্থিতি প্রায় স্বাভাবিক, গ্রামে কিছুটা সময় লাগবে, পিএসি-র সামনে দাবি উর্জিতের

নয়াদিল্লি: দেশের নগদ আকালের পরিস্থিতিকে দ্রুততার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। তাঁর আশা, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। সংসদীয় কমিটির সামনে এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল।

শুক্রবার, পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র সামনে হাজিরা দেন উর্জিত। অবধারিতভাবে তাঁকে দেশের নোট পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে, আরবিআই গভর্নর জানান, মোটের ওপর পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত।

উর্জিতের দাবি, শহরাঞ্চলে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। যদিও, তিনি স্বীকার করে নেন, প্রত্যন্ত গ্রামগুলিতে এখনও নগদ সমস্যা রয়ে গিয়েছে। তিনি আশ্বাস দেন, আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতিকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

এর পাশাপাশি, দেশের অর্থনীতির ওপর নোট বাতিলের প্রভাব নিয়েও উর্জিতকে প্রশ্ন করা হয়। তিনি জানান, স্বল্পমেয়াদে আর্থিক বৃদ্ধির হার প্রভাবিত হলেও, মধ্য ও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অর্থনীতি লাভবান হবে বলে দাবি করেন তিনি।

এদিন প্যানেলের সামনে ডিজিটাল পেমেন্ট প্রসঙ্গেও নিজেদের মতামত দেন করেন উর্জিত। তিনি বলেন, নগদহীন লেনদেনকে আরও উৎসাহ প্রদান করতে এই সংক্রান্ত চার্জ কমানোর ভাবনাচিন্তা চালাচ্ছে।

কেন্দ্রের নোট বাতিলের প্রক্রিয়া কবে শীর্ষ ব্যাঙ্ক জানতে পেরেছে, সেই প্রশ্নে, উর্জিত জানান, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের আলোচনা ২০১৬ সালের জানুয়ারি মাস থেকেই দুপক্ষের মধ্যে চলছিল। উর্জিতের দাবি, নোট বাতিলের সিদ্ধান্ত আগে থেকেই জানত আরবিআই।

তবে, সূত্রের খবর, এদিন ই-ওয়ালেট নিয়ে সরকারের অস্বস্তি বাড়িয়েছেন উর্জিত। এই প্রসঙ্গে কমিটিকে উর্জিত জানান, তিনি মনে করেন, ই-ওয়ালেটের প্রচার আরও ৬ মাস আগে থেকে হওয়া উচিত ছিল। তা হলে মানুষের দুর্ভোগ কম হত।

গত সপ্তাহে, সংসদীয় স্থায়ী কমিটি (ফিন্যান্স)-এর সামনে হাজিরা দিয়ে উর্জিত দাবি করেছিলেন, নোট বাতিলের পর দেশের বাজারে প্রায় ৯. লক্ষ কোটি টাকা ঢুকিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

এদিন সেই বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য সরাসরি জবাব এড়িয়ে যান উর্জিত। তাঁকে প্রশ্ন করা হয়, পাঁচশো এবং দু হাজারের কত নতুন নোট ছাপা হয়েছে? পাঁচশো ও এক হাজারের কত অচল নোট জমা পড়েছে? জবাব তিনি শুধু বলেন, হিসেব চলছে।

পাশাপাশি, নোট-বাতিলের পর সমবায় ব্যাঙ্কে অনিয়ম হয়েছে বলেও দাবি তুলে উর্জিতের সামনে প্রশ্ন রাখেন কমিটির এক সদস্য। বিষয়টি কার্যত স্বীকার করে নেন শীর্ষ ব্যাঙ্কের সর্বময় কর্তা। জানান, এই বিষয়ে তদন্ত করছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া।

বৈঠকের পর পিএসি-র চেয়ারম্যান কে ভি থমাস সাংবাদিকদের জানান, উর্জিতদের সামনে অনেক প্রশ্ন করা হয়েছে। এদিন সেগুলির সদুত্তর মেলেনি। জবাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়েছেন আরবিআই গভর্নর। তা মঞ্জুর করা হয়েছে। তিনি যোগ করেন, কমিটি ফের ১০ ফেব্রুয়ারি মিলিত হবে। সেদিন প্রয়োজনে ফের আরবিআই গভর্নরকে তলব করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget