এক্সপ্লোর

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরম, কার্তির বিরুদ্ধে চার্জশিট, সিবিআই-কে চাপ দেওয়া হয়েছে, দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তির বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। তাঁদের দু’জনকেই এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনির এজলাসে চার্জশিট দেওয়া হয়েছে। এ মাসের ৩১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সাইনি। এ বিষয়ে চিদম্বরম বলেছেন, ‘আমার ও সৎ ভাবমূর্তির অফিসারদের বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগের ভিত্তিতে চার্জশিট দেওয়ার জন্য সিবিআই-এর উপর চাপ সৃষ্টি করা হয়েছে। মামলাটি এখন আদালতের বিচারাধীন। সব শক্তি দিয়ে লড়াই করা হবে। এ বিষয়ে আমার আর প্রকাশ্যে কোনও মন্তব্য করা উচিত নয়।’ চিদম্বরম ইউপিএ ১ সরকারের আমলে অর্থমন্ত্রী থাকার সময়ই ৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস ও ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়া দুর্নীতির অভিযোগ ওঠে। ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড এই চুক্তি অনুমোদন করেছিল। এ বিষয়ে চিদম্বরম ও কার্তির ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, চিদম্বরমকে চার্জশিট দেওয়া নিয়ে আজ লোকসভায় বচসায় জড়ান বিজেপি ও কংগ্রেস সাংসদরা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, পলাতক আর্থিক অপরাধী বিজয় মাল্য জড়িত এমন একটি মামলায় একজন প্রাক্তন অর্থমন্ত্রীকে চার্জশিট দেবে সিবিআই। তাঁর এই বক্তব্যের পরেই সরব হন কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘সবকিছুই পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। আপনি কী করে জানলেন? আপনি এ কথা বলছেন। তার মানে আপনি সিবিআই-এর কাছ থেকে রিপোর্ট পেয়েছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget