এক্সপ্লোর

মথুরা সংঘর্ষে সিবিআই তদন্তের দাবি হেমা মালিনীর

মথুরা: উত্তরপ্রদেশের মথুরায় সরকারি জমি জবরদখল করে আন্দোলন-ধর্না। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে সেই জমি জবরদখলকারীদের হঠাতে উচ্ছেদ অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় পুলিশ সুপার-সহ ২৪ জনের মৃত্যু হয়। মথুরায় এধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। তাই অবিলম্বে এই সংঘর্ষের নেপথ্যে কাদের উস্কানি রয়েছে, তা তদন্তে করে দেখা উচিত্ বলে মনে করেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। তারজন্যে তিনি সিবিআই তদন্তের দাবি তুলেছেন। মথুরার সংঘর্ষে দুই পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, দীর্ঘ দুবছর ধরে সরকারি ওই জমি দখল করে রেখে দিয়েছিল জবরদখলকারীরা। তাদের হঠাতে কোনও পদক্ষেপই নেয়নি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পরিচালিত অখিলেশ যাদব সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি সভাপতি অমিত শাহ দলের কেন্দ্রীয় সচিব শ্রীকান্ত শর্মাকে মথুরা পাঠিয়েছেন। প্রসঙ্গত, ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশে, বৃহস্পতিবার মথুরার জওহরবাগ এলাকায় একটি সরকারি জমি থেকে জবরদখলকারিদের হঠাতে, উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। তখনই পাল্টা বিক্ষোভ দেখায় প্রায় ৩ হাজার জবরদখলকারী। পুলিশকে লক্ষ্য করে তারা ইটবৃষ্টিও শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। এরপরই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। মৃত্যু হয় মথুরা শহরাঞ্চলের পুলিশ সুপার মুকুল দ্বিবেদী ও ফারাহ থানার স্টেশন হাউস অফিসার সন্তোষ কুমারের। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২২ জন বিক্ষোভকারীর। আপাতত পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এই ঘটনায়, রাজ্য সরকারের রিপোর্টও তলব করেছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget